1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”।

আজ জঙ্গল মহল সফরে যাচ্ছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপির বাংলা বাচাও মশাল মিছিল।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৯২ বার পঠিত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

আজ পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রামের জঙ্গল মহল এলাকার একটি আদিবাসী জনগোষ্ঠীর অনুষ্ঠানে অংশ নিতে কলকাতা থেকে যাচ্ছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানের আয়োজন করেছেন একটি আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা। এই অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডি এম ও পুলিশ সুপারদের সাথে কথা বলবেন। সম্প্রতি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বহু অংশ প্রবল বৃষ্টিপাতের ফলে প্লাবিত ও বন্যা হয়েছে। উদ্ধার কাজ ও ত্রাণ নিয়ে কথা বলবেন জেলার আধিকারিকের সাথে। পরে তিনি বাকুড়া জেলায় না গিয়ে কলকাতায় ফিরে আসবেন। এই অনুষ্ঠানের সময় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপির পক্ষ থেকে বাংলা বাচাও মশাল মিছিল বের করবে। তাদের দাবি সারা পশ্চিম বাংলায় বিরোধী দলের উপর অত্যাচার চলছে তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অনুষ্ঠান করে বেড়িয়ে যাচ্ছেন। নিজের রাজ্যের আইন শৃঙ্খলা ভঙ্গ হয়ে যাচ্ছে তখন তৃনমূল দল অন্য রাজ্যের আইন শৃঙ্খলা ভঙ্গ করতে বহিরাগত প্রবেশ করাচ্ছেন। এই দ্বিচারিতা বন্ধ করতে হবে। এর বিরুদ্ধে আগামী দিনে বৃহৎ আকারের আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT