1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত। সাগরদাঁড়ীতে এক আনসার কমান্ডার তৈরি করছেন জৈব সার, কীটনাশক ও ছত্রাকনাশক। কয়রায় ৪শতাধিক অসহায় পরিবারের  মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ। কেশবপুর এ এম সাওতুল কোরআন মাদ্রাসার ফলাফল প্রকাশ ও মা সমাবেশ। কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ।

কেশবপুর এ এম সাওতুল কোরআন মাদ্রাসার ফলাফল প্রকাশ ও মা সমাবেশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ।

কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা সদ্দারপাড়া এ এম সাওতুল কোরআন কাওমি নূরানী মাদ্রাসার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর-২৬) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি ও ইমাননগর এমবিজি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হায়দার আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমাননগর এমবিজি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরে মেধাবী ১৭ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক শাহীন আলমসহ শিক্ষক, অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‎বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়, শিক্ষার্থীদের সৎ, আদর্শবান, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষার অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অত্যন্ত জরুরি।
‎‎বক্তারা আরও বলেন, সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত মাদ্রাসায় উপস্থিতি নিশ্চিত করা, বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে মায়েদের সচেতন হতে হবে। একই সঙ্গে সন্তানদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অনলাইন আসক্তির মতো সামাজিক সমস্যাগুলো থেকে তাদের দূরে রাখার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্যের জন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
ছবিঃ
০৩/০৯/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT