1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত। সাগরদাঁড়ীতে এক আনসার কমান্ডার তৈরি করছেন জৈব সার, কীটনাশক ও ছত্রাকনাশক। কয়রায় ৪শতাধিক অসহায় পরিবারের  মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ। কেশবপুর এ এম সাওতুল কোরআন মাদ্রাসার ফলাফল প্রকাশ ও মা সমাবেশ। কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ।

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী আকস্মিকভাবে বিলাইছড়ি উপজেলা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা ঘাটে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন জেলা প্রশাসককে স্বাগত জানান। পরে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময়কালে উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা, ফারুয়া বাজার স্থানান্তর, মাদক ও ইয়াবা প্রতিরোধ, বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিলাইছড়ি-ফারুয়া সড়কের উন্নয়ন, জনসেবা এবং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক।এছাড়াও জিপিএ -৫ প্রাপ্ত এক কৃতি শিক্ষার্থীর  হাতে  পুরস্কার তুলে দেন।

আলোচনা শেষে জেলা প্রশাসক বিলাইছড়ি মডেল মসজিদ, বিলাইছড়ি কলেজ, নীলাদ্রি রিসোর্টসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। জেলা প্রশাসকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আলমগীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি, মেডিকেল অফিসার ডা.  নুর মোহাম্মদ , উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT