1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের বানিয়াচংয়ে মহিলা ইউপি সদস্যার বাড়িতে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে পুলিশের অভিযানে যুবক-যুবতী ২জন আটক। হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১। বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। মণিরামপুরে শিক্ষক সমিতির ঢাকায় কর্মসূচী সফলে প্রস্তুতি সভা। কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন মোঃ মুক্তাদির হোসেন। সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ। কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু। গাজীপুরে দ্বিতীয় দিনের গণসংযোগে ইমদাদ হাকর পরিষ্কার ও পানি নিষ্কাশনের দাবিতে সরব এলাকাবাসী—প্রশাসকের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস। বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা। ​বাংলাদেশ প্রেসক্লাব খুলনা মহানগর আহ্বায়ক কমিটির সাথে হরিণটানা থানার ওসির মতবিনিময়।

হবিগঞ্জের বানিয়াচংয়ে মহিলা ইউপি সদস্যার বাড়িতে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে পুলিশের অভিযানে যুবক-যুবতী ২জন আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের এক ইউপি সদস্যা মহিলা(মেম্বার)দোলেনা বেগমের রায়ের পাড়া মহল্লার বাড়িতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে মহিলা সদস্যার ঘর থেকে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকা এক যুবক ও যুবতীকে আটক পুলিশ।
কিন্তু অভিযুক্ত ইউপি সদস্যা গৃহকর্তী দোলেনা বেগমকে আটক করেনি পুলিশ!
পুলিশের এমন ভূমিকায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করে বলেন,
দীর্ঘদিন ধরে এই দোলেনা মেম্বারনি বিভিন্ন এলাকা থেকে যুবতী মেয়ে সহ বিবাহিত নারীদেরকে এনে নিজ ঘরে টাকার বিনিময়ে অনৈতিক কর্মকান্ড সহ নানান অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিলো।

তার এখানে সব সময়ই বিভিন্ন এলাকার অপ্রাপ্ত বয়সের কিশোর থেকে শুরু করে যুবক,বিবাহিত পুরুষ ও বয়স্ক লোকজনের আনাগোনা লেগেই থাকতো।
মূলত তাদেরকে দাওয়াত করে এনে তাদের কাছ থেকে টাকা নিয়ে ঘরে থাকা সংগ্রহকৃত মেয়েদের সাথে মিলিত হওয়ার সুযোগ দিয়ে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিলেন ইউপি সদস্যা দোলেনা বেগম।
থানা পুলিশ প্রশাসন সহ সর্দার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট এমনটাই অভিযোগ জানিয়ে আসছিলেন এলাকাবাসী।
তার এহেন কর্মকান্ডে এলাকাবাসীর হাতে বেশ কয়েকবার আটক হওয়ার পরেও বন্ধ হয়নি এই অনৈতিক কর্মকান্ড সহ অপরাধ মূলক ব্যাবসা।

দিন,দিন তার অনৈতিক কর্মকান্ডে এলাকার যুবকদেরকেও টাকার বিনিময়ে সুযোগ দিয়ে এসব কাজে লিপ্ত করে আসছিলেন ইউপি সদস্যা।
একজন জনপ্রতিনিধির এহেন কার্যকলাপে এলাকার সুনাম নষ্ট সহ যুব-সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার ও অভিযোগ করেন এলাকাবাসী।

এসব অভিযোগের ভিত্তিতে ৩রা অক্টোবর(শনিবার)দুপুরের দিকে থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ নাজমুল হক এর নেতৃত্বে এসআই হাদিউল মিয়া সহ একদল পুলিশ ইউপি সদস্যা দোলেনা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে তার ঘর থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক যুবক ও এক যুবতীকে আটক করে পুলিশ।
পুলিশের অভিযান চলাকালে এলাকাবাসীর শত,শত,নারী পুরুষ বাড়িটির চারদিকে জুড়ো হতে থাকেন।
কিন্তু দীর্ঘক্ষণ পুলিশ ঘরের ভিতরে অবস্থান নিয়ে বাহিরের পরিবেশ ও লোকজন কিছুটা কমে গেলে তারা যুবক-যুবতীকে আটক করে নিয়ে যান।
কিন্তু অভিযুক্ত ইউপি সদস্যা গৃহকর্তী দোলেনা বেগমকে গ্রেফতার কিংবা আটক করে নিয়ে না যাওয়ার পুলিশের এই রহস্য নিয়েও চলছে নানান আলোচনা সমালোচনা।
এদিকে কেউ কেউ এমনটাও বলছেন বিপুল অংকের টাকা দিয়ে পুলিশকে ম্যানেজ করে নেওয়া হয়েছে বলেই দোলেনা মেম্বারকে আটক করেনি পুলিশ।

এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী অফিসার (এসআই)হাদিউল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ইউপি সদস্যা দোলেনা বেগমের বাড়িতে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার কারনে যুবক-যুবতী দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,এখনো আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয় নাই তবে আগামীকাল (রবিবার)টু-নাইনট্রি হিসাবে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।
এছাড়াও তিনি একটা দরবারে ব্যস্ত থাকার তাদের নাম,ঠিকানাটি দিতে অপারগতা প্রকাশ করেন।

তবে উনাকে দরবার শেষে হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য বলা হলে তিনি দিবেন বলে নিশ্চিত করেন।
পরে হোয়াটসঅ্যাপে নক করে রাখার পরে-ও এই রিপোর্ট লেখা কালীন সময় রাত সোয়া ৯টায় ও আটককৃতদের বিষয়ে কোন তথ্য দেন নাই।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ নাজমুল হক এর বক্তব্য জানতে,থানার সরকারি মুঠোফোন নাম্বার ও মেসেঞ্জার,হোয়াটসঅ্যাপে বেশ কয়েকবার ফোন এবং বার্তা প্রেরণ করার পরেও উনার কোন সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয় নাই।

এ ব্যাপারে সিভিল প্রশাসনে দায়িত্ব পালনকারী এক সদস্য জানান,আটক যুবক যুবতীর লোকজন এসেছেন।
এবং তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য দফায় দফায় বৈঠক হচ্ছে।
কিন্তু অভিযুক্ত ইউপি সদস্যাকে আটক না করার বিষয়টি তিনি উর্দ্ধতন কর্মকর্তাকে অবগত করে নিয়েছেন।
তিনি নিজেও জানতে পেরেছেন অভিযুক্ত ইউপি সদস্যা দোলেনা বেগমের নিকট হতে মোটা অংকের উৎকোচ নিয়ে থাকে ছেড়ে দিয়ে আসা হয়েছে।
এই বিষয়টি রফাদফা করার কারনেই মুলত আটককৃতদের নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান,সরাসরি যদি থানায় ফোন দেন তাহলে বিষয়টি তারা অবগত হয়ে যাবেন।
তাদের এই ঘটনাটি নিয়ে যে তিনিও কাজ করছেন।
এজন্যই তিনি ফোন না দিয়ে তাদের মতো করে কাজ করার বিষয়টি এই রিপোর্ট লেখা কালীন সময়ে নিশ্চিত করেন।

আকিকুর রহমান রুমন।

বানিয়াচং উপজেলা হবিগঞ্জ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT