1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট ।

কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পঠিত

‎পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
‎:
‎যশোরের কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি নেতা, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মল্লিক। এ সময় তিনি পূ।জা মণ্ডপগুলোতে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেন এবং নিজস্ব অর্থায়নে কয়েকটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।
‎মঙ্গলবার (২০ অক্টোবর-২৬) মাগরিবের নামাজের পর তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থিত আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
‎মাহবুবুর রহমান মল্লিক সাবেক বৃহত্তর ৪ নম্বর বিদ্যানন্দকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কেশবপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও হাসানপুর ইউনিয়ন বিএনপির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে বিএনপি, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।
‎পরিদর্শনকালে মাহবুবুর রহমান মল্লিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
‎নিজস্ব অর্থায়নে পূজা মণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান এবং পরিদর্শনের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
ছবিঃ
২১/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT