1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

সাগরদাঁড়ীতে এক আনসার কমান্ডার তৈরি করছেন জৈব সার, কীটনাশক ও ছত্রাকনাশক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর উপজেলার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ী ইউনিয়নে আনসার কমান্ডার ইয়াছিন আলী এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে সফলতা অর্জন করেছেন। তিনি ইউনিয়নের সানাপাড়া গ্রামেপরিবেশবান্ধব উপায়ে তৈরি করছেন জৈব সার, জৈব কীটনাশক ও জৈব ছত্রাকনাশক। তার উঠানেই তৈরি হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর-২৬) সাগরদাঁড়ী ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার মোঃ ইয়াছিন আলীর নিজ বাড়ির উঠানে গ্রীষ্মকালীন পেঁয়াজের ‘এন-৫৩’ জাতের বীজ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পেশায় আনসার প্লাটুন কমান্ডার হলেও ইয়াছিন আলী নিজের মেধা, প্রজ্ঞা ও গবেষণাকে কাজে লাগিয়ে এলাকায় একজন আদর্শ কৃষক হিসেবে সুপরিচিত। তিনি নিজ বাড়ীর উঠানেই সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে তৈরি করছেন জৈব সার, জৈব কীটনাশক ও জৈব ছত্রাকনাশক। কেমিক্যাল বিষমুক্ত এসব উপাদান ব্যবহার করে তিনি শাকসবজি, ধান, পাট ও কলাসহ বিভিন্ন কৃষিপণ্য সফলভাবে উৎপাদন করছেন। নিজের এই কৃষি ভাবনা ও উদ্যোগ সম্পর্কে আদর্শ কৃষক মোঃ ইয়াছিন আলী বলেন, আনসার বাহিনীর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি মাটির টানেই আমি কৃষিকাজে আত্মনিয়োগ করেছি। রাসায়নিক সার ও বিষাক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে কীভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বিষমুক্ত ফসল উৎপাদন করা যায়, সে লক্ষ্যেই আমি নিজ বাড়ীতে জৈব সার ও জৈব ছত্রাকনাশক তৈরি করছি। গ্রীষ্মকালীন পেঁয়াজের চাহিদা মেটাতে উঠানেই ‘এন-৫৩’ জাতের বীজ বপণ করেছি। সঠিক যত্ন পেলে এই বীজ থেকে ভালো চারা উৎপাদন করে আমরা নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয় কৃষকদের মাঝেও তা ছড়িয়ে দিতে পারবো। গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ রোপণের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মিয়াজান আলী। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মিয়াজান আলী বলেন, আনসার-ভিডিপি সদস্যরা নিরাপত্তার পাশাপাশি দেশ গঠনেও ভূমিকা রাখছেন। কমান্ডার ইয়াছিন আলীর এই বিষমুক্ত জৈব কৃষি ও উঠানে পেঁয়াজ বীজ উৎপাদনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মিয়াজান আলী তাঁর সদস্যদের কাজে লাগিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গরীব-অসহায় ব্যক্তিদের পাকা পাট কেটে সহযোগিতা করা, জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করা, ভারী বর্ষণে উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু রাখাসহ বিভিন্ন সামাজিক কাজ করে আরও প্রশংসা কুড়িয়েছ।
ছবিঃ
০৩/০৯/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT