1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত। সাগরদাঁড়ীতে এক আনসার কমান্ডার তৈরি করছেন জৈব সার, কীটনাশক ও ছত্রাকনাশক। কয়রায় ৪শতাধিক অসহায় পরিবারের  মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ। কেশবপুর এ এম সাওতুল কোরআন মাদ্রাসার ফলাফল প্রকাশ ও মা সমাবেশ। কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ।

মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
মণিরামপুরের ঐতিহ্যবাহী ‘টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। মাদরাসার আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহষ্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত মাদরাসার হলরুমে টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসা ও অত্র এলাকার বিভিন্ন শিক্ষার্থীদের অংশ গ্রহণে হামদ, নাতে রসুল, কেরাতসহ বিভিন্ন প্রতিযোগিতা, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ, সুমহান জীবন, শিক্ষা ও ইসলামের বাণী নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মধ্যহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।
মাদরাসার সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাফফর হোসেন। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন ও  স্বাগতিক বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান।
সহকারী অধ্যাপক ফজলুর রহমান, প্রভাষক আবু হানিফ, সিনিয়র সহকারী মৌলভী মিজানুর রহমান, মাদরাসা শিক্ষার্থী সাদিয়া, সায়মা, ফারহানা, আছিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ এম.এম আব্দুল্লাহ, সহকারী অধ্যাপক (অব:) ফরিদ উদ্দিন,  গভর্নিং বডির সদস্য সহকারী অধ্যাপক হযরত আলী, ডাঃ নূর মোহাম্মদ, সহকারী শিক্ষক (অব) মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক শামছুর রহমান, বদিউজ্জামান, প্রভাষক মনিরুল ইসলাম, আকিব হোসেন, মাহবুবুল হাসান, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, রুমিচা খাতুন, শফিকুল ইসলাম, শাহাদাৎ হোসেন, শোভন রেজা, অনুপ পাইন, সহকারী মৌলভী নাজমুল হোসেন, রেজোয়ান হোসেন, মাও: নজরুল ইসলাম, আব্দুল গনি, তবিবুর রহমান, আব্দুল কাদের, শিক্ষক আনোয়ারা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষিকা রিজিয়া খাতুন, কর্মচারী মিজানুর রহমান. মেহেদী হাসান, খাদিজা খাতুন, সোহরাব হোসেন, মামুন হোসেনসহ মাদরাসার শিক্ষার্থীরা।
শেষে মাদরাসার শিক্ষার্থীদের সফলতা ও বিশ্বশান্তি কামনা করে মোনাজাতসহ উপস্থিত সকলের জন্য মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়।

নূরুল হক
মণিরামপুর, যশোর।

তারিখ-০৩/০৯/২০২৬ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT