
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় কয়রা সদরে এ উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, যুবদল নেতা আনারুল ইসলাম ডাবলু, স্থানীয় সমাজসেবক আছের উদ্দিন, পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার প্রমুখ।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ০১/১০/২৬ ইং।