1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে আরো আনন্দময়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পৌরাণিক ইতিহাস ঐতিহ্যকে সঠিকভাবে আগামী প্রজন্মকে ধর্মীয় অনুভূতিতে ধারণ করতে খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হতে যাচ্ছে ‘ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড ২০২৬’।

দুর্গোৎসবের মন্ডপ সজ্জা, প্রতিমা নির্মাণ ও সার্বিক উৎকর্ষতা, পৌরাণিক ইতিহাস ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্য সঠিকভাবে ফুটিয়ে তোলার বিষয় বিবেচনা করে ‘ঊষার আলো ফাউন্ডেশন’- এর উদ্যোগে খুলনা মহানগর ও জেলার ৬টি মন্ডপকে সম্মাননা ক্রেস্ট ও শারদ্ সনদ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শারদীয় দুর্গোৎসব হলো ধর্ম ও শিল্পের সার্বজনীন প্রদর্শনীর এক অনন্য দৃষ্টান্ত। এই প্রতিযোগীতায় গুরুত্ব দেওয়া হবে শৈল্পিক উপস্থাপনা ও নান্দনিকতাকে। মন্ডপগুলোর সৃজনশীলতা, ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন এবং পরিবেশবান্ধব উপাদানের ব্যবহার গভীরভাবে মূল্যায়ন করা হবে। পাশাপাশি, মা দুর্গার প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের রং-তুলির কারুকাজ ও শাস্ত্রীয় রূপের সঠিক বহিঃপ্রকাশও থাকবে বিচারকদের নজরের কেন্দ্রবিন্দুতে।

কেবল বাহ্যিক সজ্জাই নয়, সার্বিক উৎকর্ষতার ক্যাটাগরিতে মন্ডপের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা, ভক্ত ও দর্শনার্থীদের জন্য সুশৃঙ্খল পরিবেশ, আলোকসজ্জা, স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়গুলোকে বিশেষভাবে বিবেচনা করা হবে।

এই সম্মাননা ক্রেস্ট প্রদান করার জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা, সিনিয়র সাংবাদিক মল্লিক সুধাংশু, ঊষার আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিমল সাহা, বিডি নিউজের খুলনা ব্যুরো প্রধান শুভ্র শচীন, দৈনিক দেশ রূপান্তরের খুলনার নিজস্ব প্রতিবেদক দিলীপ বর্মণ ও প্রথম আলো’র খুলনার নিজস্ব প্রতিবেদক উত্তম মন্ডল।

ইতোমধ্যেই এই প্রতিযোগীতাকে কেন্দ্র করে বিভিন্ন পূজা মন্ডপের উদ্যোক্তা ও ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। সেরা মন্ডপ ও প্রতিমার গৌরব অর্জন করতে প্রতিটি কমিটিই নিজেদের সেরাটা ফুটিয়ে তুলতে ব্যস্ত। উৎসবের শেষ দিনগুলোতে অভিজ্ঞ বিচারকমণ্ডলী বিভিন্ন মন্ডপ সরেজমিনে পরিদর্শন করে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করবেন এবং আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেবেন। আয়োজকদের আশা, ‘ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬’ মন্ডপগুলোর মাঝে সুস্থ প্রতিযোগীতার পরিবেশ বজায় রাখার পাশাপাশি বাঙালির এই চিরন্তন উৎসবের শৈল্পিক মানকে আরো এক ধাপ উঁচুতে নিয়ে যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT