
নিজস্ব প্রতিবেদক ঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, খুলনা জেলা শাখার উদ্দ্যোগে নববস্ত্র বিতরণ করা হয়েছে।
২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় মহানবীর শুভ তিথিতে টুটপাড়া গাছতলা মন্দির প্রাঙ্গণে খুলনা জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু’র সভাপতিত্বে ও খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক অভিজিৎ সরকার রাহুলের সঞ্চালনায় নববস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা।
এসময় নেতৃবৃন্দ জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের মানবিক উদ্দ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘সমাজের বৃত্তবান মানুষের এধরনের মানবিক কর্মকান্ড ব্যাপকভাবে পরিচালিত করতে হবে যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন-জীবিকা সহজতর হয়।
নেতৃবৃন্দ আরো বলেন, প্রতিবছরের ন্যায় আগামীর বছরগুলোও এইধরনের মানবিক উদ্দ্যোগ গ্রহণ করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালিত করলে দেশ-জাতি ও সমাজকে আলোকিত করা সম্ভব হবে।
উক্ত নববস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রতন কুমার মিত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ঐক্য পরিষদ, ,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন বিশ্বাস, ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পাপ্পু সরকার, টুটপাড়া গাছতলা মন্দির কমিটির সহ-সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুমন বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি ও কয়রা উপজেলা শাখার সভাপতি অরবিন্দ কুমার মন্ডল, সহ-সভাপতি গৌতম দাস, যুগ্ন সাধারণ সম্পাদক দীপ মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক জ্যোতি প্রকাশ রায়, দপ্তর সম্পাদক অনুপ মজুমদার তপু, মহিলা সম্পাদক নিপা লস্কার, জেলা ছাত্র ঐক্য পরিষদের সহ-সভাপতি সৌরভ মল্লিক, দপ্তর সম্পাদক শুভ মন্ডল, প্রচার সম্পাদক অনন্ত রায় হৃদয়, কার্যনির্বাহী সদস্য নয়ন মন্ডল, দাকোপ উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব তমাল রায়, বটিয়াঘাটা উপজেলা ছাত্র ঐক্য পরিষদ নেতা সবুজ রায় সহ খুলনা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।