1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজীপুরে দ্বিতীয় দিনের গণসংযোগে ইমদাদ হাকর পরিষ্কার ও পানি নিষ্কাশনের দাবিতে সরব এলাকাবাসী—প্রশাসকের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস। বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা। ​বাংলাদেশ প্রেসক্লাব খুলনা মহানগর আহ্বায়ক কমিটির সাথে হরিণটানা থানার ওসির মতবিনিময়। কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ-ফজলুল হক মিলন। কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি। কয়রায় আন্তর্জাতিক প্রবীন দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা। শ্যামনগরে চাউলখোলার ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন। জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম, পরিবার-শিক্ষক-সহপাঠীদের মধ্যে আনন্দ। বাংলাদেশ প্রেসক্লাব খুলনা মহানগর আহ্বায়ক কমিটির সাথে লবণচরা থানার ওসির ফুলেল শুভেচ্ছা বিনিময়। কালীগঞ্জে অবৈধভাবে বালু-মাটি ব্যবস্থাপনা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে যুবককে ২ লাখ টাকা জরিমানা।

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটির বিলাইছড়িতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নম্বর রাঙামাটি আসনের এমপির প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক। সভায় প্রধান অতিথি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ের মাধ্যমে একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় আরও  বক্তব্য রাখেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা ও থানার এসআই তৌকির আহমেদ। সভা সঞ্চালনা করেন শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, উপজেলা পরিষদের সত্য কিশোর চাকমা, সুজিত চাকমাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT