1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ। বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় । কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা। কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা, আটক ৩

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৪০ বার পঠিত

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা হয়েছে। এই অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে আগরতলায় এই ঘটনা ঘটে। রাতে হাঁটতে বেরিয়ে শহরের নাইট কার্ফু পরিস্থিতি পরিদর্শন করছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আইজিএম চৌমুহনীর কাছে আচমকাই তার নিরাপত্তাকর্মীরা লক্ষ্য করে যে, একটি গাড়ি দ্রুতবেগে ছুটে আসছে মুখ্যমন্ত্রীর দিকে।

রাস্তা পার হওয়ার সময় তাকে চিৎকার করে সতর্ক করেন নিরাপত্তারক্ষীরা। শেষ মুহূর্তে লাফ দিয়ে সরে যাওয়ায় একটুর জন্য প্রাণে বেঁচে যান তিনি। যদিও তার এক নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। গাড়িটি সেখান থেকে পালিয়ে যায়। পরে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। গত শুক্রবার তাদের আদালতে হাজির করা হয়। তারা এখন ১৪ দিনের রিমান্ডে রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT