1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

ট্যাঙ্কার হামলায় ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৮২ বার পঠিত

গত সপ্তাহে ওমান উপকুলের বাইরে অবস্থান করা ‘দ্য এমভি মার্সার স্ট্রিট’ ইসরায়েলি তেল ট্যাংকারে ড্রোন হামলায় দুজন ক্রু নিহতের ঘটনায় ইরানকে দোষারোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। পাশাপাশি ইরানকে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘনের দায়েও অভিযুক্ত করেছে ইসরাইয়েলের মিত্র এই দুটি দেশ।

ট্যাঙ্কার হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, এই ঘটনায় যুক্ত থাকার পিছনের ইরানই দায়ী এবং আমাদের কাছে তার উপযুক্ত প্রমান রয়েছে। আমরা জানি কিভাবে ইরানকে তার উচিত জবাব দিতে হবে এবং আমরা আমাদের মত করেই জবাব পাঠাবো। আমরা আশা করি, বিশ্বনেতৃবৃন্দ ইরানের এই গুরুতর অপরাধ সম্পর্কে নিশ্চয়ই অনুধাবন করবে।

ইসরায়েলের পক্ষ থেকে এমন বিবৃতি প্রকাশ পাবার পর পরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে বিবৃতি দেয়া হয়। রোববার (১ আগস্ট) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, ‘লন্ডন বিশ্বাস করে যে এমভি মার্সার স্ট্রিটে একাধিক ড্রোন হামলার পিছনে ইরান দায়ী। ইচ্ছেকৃতভাবে এই হামলা চালিয়ে ইরান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। ইরানকে অবশ্যই এসব হামলা বন্ধ করতে হবে এবং নৌযানগুলোকে স্বাধীনভাবে চলাচল করতে দিতে হবে।’

যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি অ্যান্টোনি ব্লিনকেনও একই সুরে বলেন, ‘ওয়াশিংটনও দৃঢ়ভাবে মনে করে যে হামলাটির পিছনে ইরানই দায়ী এবং তাদের বিপক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহন করা উচিত।’

ইরান তাদের বিপক্ষে আনীত এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবযাদেহ বলেছেন, এসব অভিযোগ ভিত্তিহীন। জিওনিস্টরাই বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও হিংস্রতা ছড়িয়ে মানুষের মাঝে অনিরাপত্তা তৈরি করেছে। ইসরায়েলকে অবশ্যই ইরানের বিরুদ্ধে এসব ভিত্তিহীন অভিযোগ বন্ধ করতে হবে, নয়ত তাদেরকে এসবের ফলাফল ভোগ করতে হবে।’

গত মার্চ থেকে ইরান ও ইসরায়েল পরিচালিত নৌযানগুলোতে আক্রমন-পাল্টা আক্রমনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। এ নিয়ে উভয় দেশই একে অপরকে পাল্টা দোষারোপ করে আসছে। গত সপ্তাহের ঘটনাটি দুটি দেশের মধ্যকার চলমান ছায়া-যুদ্ধের নতুন সংস্করন হিসেবে গন্য করা হচ্ছে। সূত্র: বিবিসি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT