1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সকল দূর্গাপূজা মন্ডপ তথা ৭১টি পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে ড.মোঃ মনিরুজ্জামান আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান করেছেন। 

শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় টায় উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলার সকল দুর্গাপূজা আয়োজক কমিটির সভাপতি সেক্রেটারির উপস্থিতিতে উপজেলা বিএনপির আহবায়ক সোলাইমান করিরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক এলাহি মুন্না’র সঞ্চলনায় এ শারদীয়া শুভেচ্ছা উপহার প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উপজেলার সকল দুর্গাপূজা আয়োজক কমিটির হাতে ৫০০০ টাকা শুভেচ্ছা উপহার তুলে দেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির।

এসময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক আবু সাঈদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, কৃষকদল কেন্দ্রীয় নেতা ও ডেপুটি এটনি জেনারেল আব্দুস সালাম খান, কেন্দ্রীয় যুবদল নেতা শাহাজান রনি, জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন লিটন, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক লিয়াকত আলী বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বিষ্ণুপদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, পুজা উদযাপন ফ্রন্ট এর উপজেলা সভাপতি দেবব্রত ব্যানার্জী, পৌর আহবায়ক বাবুলাল মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ সহ উপজেলা বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড.মনিরুজ্জামান বক্তব্যে শান্তিপুর্ন ভাবে দুর্গোৎসব পালনের আহব্বান জানান।তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনাদের সকল সমস্যার সমাধানে আমাদের উপজেলা মনিটরিং সেল পাশে থাকবে। সাথে সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করবেন। তিনি বলেন অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখানো আছি, আগামীতেও থাকবো।

ছবিঃ শ্যামনগরে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার প্রদান করছেন ডঃ মনিরুজ্জামান।

রনজিৎ বর্মন
তাং-১৪.১০.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT