1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

আমিরাতে এবার শিশুদের জন্যও সিনোফার্মের টিকা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৫৪ বার পঠিত

এবার শিশুদের জন্যও সিনোফার্মের তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিল সংযুক্ত আরব আমিরাত। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি এখন তিন থেকে ১৭ বছর বয়সীদেরও চীনের তৈরি এই করোনা টিকা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম সোমবার এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া ইতিবাচক ফলাফলের ভিত্তিতে শিশুদের সিনোফার্মের টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমিরাতি কর্তৃপক্ষ। এর মাধ্যমে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে পারবে দেশটি।

এর আগে গত রোববার সিনোফার্ম ব্রিজ স্টাডি সফলভাবে সমাপ্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় আবুধাবির স্বাস্থ্য বিভাগ। বাবা-মায়ের পূর্ণসম্মতি সাপেক্ষে ৯০০ শিশুর ওপর এই গবেষণা পরিচালিত হয়, যাদের সবার বয়সই তিন থেকে ১৭ বছরের মধ্যে। গত জুনে শুরু হওয়া এই গবেষণা ছিল মধ্যপ্রাচ্য অঞ্চলে শিশুদের ওপর করোনা টিকা পরীক্ষার প্রথম উদ্যোগ। এতে বিভিন্ন দেশের শিশুরা অংশ নেয়। তাদের সিনোফার্মের টিকা দেয়ার পরের সপ্তাহগুলো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

গবেষণায় অংশগ্রহণকারী শিশু ও তাদের পরিবারগুলোকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমিরাতের ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

আমিরাতে এতদিন কেবল ১২ বছর বয়সোর্ধ্ব শিশুদের ফাইজারের টিকা দেয়ার অনুমতি ছিল। এখন থেকে সেখানে এরচেয়েও কম বয়সীরা সিনোফার্মের টিকা নিয়ে করোনার বিরুদ্ধে সুরক্ষিত থাকতে পারবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT