1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

দিল্লিতে বিজেপি বিরোধী দলের জোটের মমতার ডাকে পাল্টি খেলেন এন সি পি নেতা শারদ পাওয়ার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৪৩ বার পঠিত

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

কথা দিয়ে কথা রাখতে পারলেন না ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও এন সি পি নেতা এবং মহারাষ্ট্র রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী শ্রী শারদ পাওয়ার। কিছুদিন আগে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ভ্যারচুয়্যাল বৈঠকে উপস্থিত হন। এবং সারা ভারতের বিজেপি বিরোধী দলের জোটের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্য ও তার নেতৃত্ব দেবার জন্য তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী শারদ পাওয়ার কে অনুরোধ করেন। এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপি বিরোধী দলের জোটের ঐক্যবদ্ধ করার জন্য দিল্লিতে একের পর এক বিরোধী দলের নেতৃত্বের সাথে দেখা করছেন এবং কথা বলছেন ঠিক তখনই দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে দেখা করলেন না এন সি পি নেতা শ্রী শারদ পাওয়ার। এদিকে গত কয়েক দিন ধরে দিল্লিতে আম আদমি পার্টি র নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ কেজরিওয়াল ও ভারতের জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও ভারতের জাতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে মিলিত হয়েছে। কিন্তু, ২০১২,সালের, মতো ভারতের রাস্ট্রপতি নির্বাচনে এ পি জে আব্দুল কালামের সময় তাকে ভোট দেবার জন্য বলে রাতারাতি পাল্টি খেয়েছিল সমাজবাদী পার্টির নেতা ও সাবেক উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী মুলায়ম সিঙ্ঘ যাদব। সেই অবস্থার সৃষ্টি হয় আজ দিল্লিতে। শ্রী শারদ পাওয়ার না আসলেও তার কন্যা সংসদ সদস্য শ্রীমতী সুপ্রিয়া সুলে ও দিল্লিতে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দেননি। তাহলে কি সারা ভারতের বিজেপি বিরোধী দলের জোটের ঐক্যবদ্ধ কোথায় গিয়ে দাড়াবে সেটা লক্ষ্য টাকার প্রশ্ন। তাছাড়া আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কে যারা ভারতের পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে তাদের কাছে দিবাস্বপ্ন হিসাবে দেখা ছাড়া আর কিছুই থাকবে না বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীরা।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT