1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

বঙ্গবন্ধুর মাঝারে শ্রদ্ধা নিবেদনের জন্য ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ- হাইকমিশনের প্রতিনিধি দল বাংলাদেশে

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ২৬৮ বার পঠিত

বেনাপোল প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলাদেশের কোলকাতা নিযুক্ত উপ- হাইকমিশনের ১৩ সদস্যর প্রতিনিধি দল ভারতের পেট্রাপোল চেকপোষ্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় বেনাপোল নোম্যান্সল্যান্ডে আগত প্রতিনিধিদলকে ফুল ও ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানায় যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

শনিবার বেলা সাড়ে ১২ টার সময় প্রতিনধি দলটি বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে যশোর এর উদ্দেশ্য রওনা হন।

ভারতে নিযুক্ত বাংলাদেশ উপ- হাইকমিশন তৌফিক হাসান এর নেতৃত্বে দলটি বাংলাদেশে আসেন। এসময় উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত রাজনৈতিক ও দুতালয় প্রধান বিএম জামাল হোসেন, ফাস্ট সেক্রেটারি কাউন্সেলর শিক্ষা ও ক্রীড়া শেখ শাফিউল ইমাম, কনস্যুলার বশির উদ্দিন, প্রথম সচিব প্রেস ড. মোঃ মোফাকখারুল ইকবল, প্রথম সচিব বানিজ্য শামসুল আরিফ,প্রথম সচিব রাজনৈতিক শামিমা ইয়াসমিন স্মৃতি, দ্বিতীয় সচিব কনস্যুলার শেখ শাফিনুল হক।
এর আগে বেলা ১২ টার সময় বেনাপোল চেকপোষ্টের শ্রমিক ইউনিয়ন উপ- হাইকমিশন প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় যশোর পুলিশ, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ, বিজিবি সহ সকল গোযেন্দা সংস্তার লোক উপস্থিত এবং প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান।

ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কোলকাতায় নিযুক্ত প্রতিনিধি দলের মুখপাত্র উপ-হাইকমিশনার তৌফিক হাসান বলেন আমরা মুজিব শত বর্ষ উপলক্ষে বর্ষের প্রথম দিনে জাতির জনক বঙ্গবন্ধুর মাঝারে শ্রদ্ধা নিবেদন এর জন্য বাংলাদেশ আসছি। আগামি কাল সকাল ৮ টার সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাঝারে পুস্প স্তাবক অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন দোয়া ও মোনাজাত শেষে বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন করা হবে। এরপর আমরা খুলনা হয়ে আবার বেনাপোল দিয়ে কোলকাকায় ফিরে যাব।

ভারতে নিযুক্ত প্রতিনিধি দল আজ যশোর দুপুরে মধ্যাহৃ ভোজ শেষে বেলা সাড়ে ৩ টার সময় গোপালগঞ্জের টঙ্গীপাড়া অভিমুখে রওনা হবেন। এবং সেখানে সার্কিট হাউজে রাত যাপন করে সকালে বঙ্গবন্ধুর মাঝারের আনুষ্ঠানিকতা শেষে আবার ভারতের কোলকাতা ফিরে যাবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT