1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

বৃক্ষরোপনের জন্য ভারতীয় ১০ সদস্যর প্রতিনিধি দল বাংলাদেশে সাইকেল র‌্যালি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৩৭১ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃদুষণমুক্ত বিশ্ব নির্মাণ ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রণতি জ্ঞাপনে কোলকাতা থেকে ঢাকার উদ্দেশ্য সাইকেল র‌্যালি ও বৃক্ষরোন এর জন্য ভারতীয় ১০ সদস্যর একটি প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় এ প্রতিনিধি দল বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে প্রবেশ করলে এদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানায় বেনাপোল বন্দর প্রেস ক্লাব ।

ভারতীয় প্রতিনিধি দলের অধিনায়ক মহারানী কাশীশ্বরী কলেজ কোলকাতা এর ক্রীড়া শিক্ষক সুবি মহল দেব জানান তারা ৭ দিনের সফরে বাংলাদেশে এসেছে। তারা আজ যশোর মহিলা কলেজ চত্বরে সবুজায়নের জন্য বৃক্ষ রোপন করবেন। এরপর রাত্রে মাগুরা মহিলা কলেজে থাকবেন। সেখান থেকে পরেরর দিন রাজবাড়িতে সবুজায়ন কর্মসুচীতে অংশ নিবেন। এরপর ঢাকার উদ্দেশ্য সাইকেল যোগে রওনা হবেন। ঢাকা বিশ্ব বিদ্যালয়ে বৃক্ষ রোপনের পর সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ওপর বিশেষ আলোচনায় অংশ নিবে। এর পর তারা আগামি ১৭ ডিসেম্বর ঢাকা থেকে স্থল পথে সাইকেল যোগে কোলকাতার উদ্ধেশ্য রওনা হবে।

সুধী মহল আরো বলেন তাদের সার্বিক সহযোগিতা করেন ”ফিরে আসুক সবুজ” কোলকাতার বারাকপুরের একটি বেসরকারী সংস্থা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT