1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ। বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় । কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা। কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল । কেসিসিতে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন। বিলাইছড়িতে জিয়াউর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও সভা অনুষ্ঠিত। কেশবপুর সঃ ডিগ্রি কলেজ এইচএসসি ব্যাচ ২০০৭-এর পুনর্মিলনী অনুষ্ঠিত।

আমেরিকা আমাদের বন্ধু নয়, বিশ্বাস করা ঠিক হবে না: পাকিস্তান

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ৩৬৪ বার পঠিত

পাকিস্তানের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি বলেছেন, আমেরিকা পাকিস্তানের বন্ধু নয় এবং আমেরিকাকে বিশ্বাস করা ঠিক হবে না। আজ (সোমবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পাকিস্তান-বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

শিরিন মাজারি আরও বলেছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আমেরিকা অন্যায়ভাবে পাকিস্তানের আবাসিক এলাকায় বিমান হামলা শুরু করেছে। এর ফলে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে এবং অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়েছে।

গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ফক্স নিউজ’ এর সঙ্গে আলাপকালে দাবি করেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। ট্রাম্পের এই বক্তব্যকে বলদর্পী আচরণ হিসেবে অভিহিত করেছেন শিরিন মাজারি।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে আমেরিকার দূরত্ব বেড়েছে। পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে এর আগেও মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT