1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

ভারতের অন্ধপ্রদেশে পুলিশের কাছে ধরা পড়া ২৪ যুবক দেশে ফিরলো

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৩০২ বার পঠিত

মোঃ সাগর হোসেন, বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২৪ যুবক বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে। শুক্রবার বেলা ১১ টার সময় ভারতীয় পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসা যুবকরা হলোঃ- খুলনা জেলার জাফর চৌধুরীর ছেলে জুয়েল চৌধুরী (২৩) মাজেদুল ইসলামের ছেলে সফিকুল ইসলাম (৩৩) বরকত শেখের ছেলে তরিকুল ইসলাম (২৩) আমিন সরদারের ছেলে লিটন মোহাম্মাদ (২৮) শাহাদতের ছেলে রফিকুল ইসলাম (২৬) আব্দুল ছত্তার খানের ছেলে বাবু খান (২৭) রফিকুল ইসলামের ছেলে রিফাত খান (২২) রেজাউল ইসলামের ছেলে সাগর হোসেন (২৪) আখতার খানের ছেলে রাকিব খান (২৪) রেজাউল শেখের ছেলে হাসান শেখ (২২) জাহাঙ্গীর হাওলাদারের ছেলে রনি হাওলাদার (২৩) যশোর জেলার আমজাদ হোসেনের ছেলে সাজ্জাদ মোল্যা (২৬) আব্দুল হোসেনের ছেলে জামাল মোল্যা (২৪) জহুর আলী সরদারের ছেলে নজরুল ইসলাম (২৩) গফফার গাজির ছেলে ইমাম হোসেন (২২) আবুল হোসেনের ছেলের আল- আমিন (২৩) হাবিবুর রহমানের ছেলে সাদ্দাম বেপারী (২৮) আব্দুল খায়েরের ছেলে আলামিন (২৫) মহাসিন সেখের ছেলে রাজিব শেখ (২০) আবুল খালেকের ছেলে সাব্বির হোসেন (২২) আলমগীর মোলার ছেলে আশরাফ হোসেন (২৫) বাগেরহাট জেলার মহিমুদ এর ছেলে নুর ইসলাম, (৪৬) আছাদ এর ছেলে সিরাজুল ইসলাম (৪৬) সাতক্ষীরা জেলার সবেদ আলীর ছেলে আব্দুল গনি (৩৮)।

বেনাপোল ইমিগ্রেশন এর এস আই আব্দুর রহমান বলেন, এরা গত তিন বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের অন্ধপ্রদেশে যায়। সেখানে রাজমিস্ত্রী, রংমিস্ত্রির কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে ধরা পড়ে আদালতের মাধ্যমে ২- ৩ বছর অন্ধপ্রদেশের ভিজলুর কর্নেটো জেল খানায় থাকে। পরে দ’ুদেশের স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ে চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রভেলস পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে।

যশোর রাইটস নামে বেসরকারী একটি এনজিওর এরিয়া কোয়ার্ডিনেটর তৌফিকুজ্জামান বলেন ফেরত আসাদের ইমিগ্রেশন ও বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর তাদের অফিসে নেওয়া হবে। এরপর তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হবে। যদি এরা পাচারকারী দালালদের নামে মামলা করতে চান তবে আইনি সহায়তা দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT