1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

করোনা ভাইরাসের থাবায় কলকাতার নগরপাল সহ এক ডজন আই পি এস।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৩৬৭ বার পঠিত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
সারা দেশের মধ্যে মধ্যে যখন করোনা ভাইরাসের সংক্রমণের ঢেউ আছড়ে পড়েছে বিভিন্ন যায়গায়। ঠিক সেই সময় সেই ঢেউ সরাসরি ডুকে পড়েছে কলকাতা পুলিশের সদরদপ্তর লালবাজার ও সি বি আই সদর দপ্তর সি জি ও কমপ্লেক্সে ও নিজাম প্যালেসে। বাদ যায়নি কলকাতা ও পশ্চিম বাংলা পুলিশের গোয়েন্দা সংস্থা সি আই ডি র সদরদপ্তর ভবানী ভবন। করোনা ভাইরাসের সংক্রমণের ঢেউ এতটাই প্রভাব বিস্তার করছে যে সেই থাবা বসিয়েছে কলকাতা পুলিশের কমিশনার ও কলকাতার নগরপাল শ্রী বিনীত গোয়েল কে। তিনি বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণের আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে কলকাতা নগরপাল শ্রী বিনীত গোয়েল আই পি এস এর যথারীতি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তিনি অনেকটাই বিপদমুক্ত বলে জানা গেছে। সেই সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণের দ্বারা আক্রান্ত সস্ত্রীক কলকাতা পুলিশের ডি সি ট্রাফিক শ্রী অরজিৎ সিনহা আই পি এস। তাকে আইসোলুসনে রাখা হয়েছে। তার অবস্হা কিছু টা স্থিতিশীল। এবং করোনা ভাইরাসের সংক্রমণের ঢেউ গিয়ে পড়েছে বিধাননগর পুলিশ কমিশনারের কার্যালয়ে। সেখানে বিধাননগর পুলিশ সুপার শ্রী সুপ্রতিম ঘোষ করোনা ভাইরাসের সংক্রমণের কবলে পড়েছে। এবং কলকাতা পুলিশের জয়েন্ট সি পি এস টি এফের সি পি শ্রী ডি সলোমন নিশাদ কুমার আই পি এস ও সি পি থ্রি শ্রী দেবাশীষ বড়াল করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে। এবং পশ্চিম বাংলার সি বি আই এর সদরদপ্তর সি জি ও কমপ্লেক্স ও নিজাম প্যালেসের প্রায়, ১৫, জন অফিসার করোনা ভাইরাসের সংক্রমণের কবলে পড়ে আক্রান্ত হয়েছে। যাদের হাতে পশ্চিম বাংলার বহু গুরুত্বপূর্ণ কেস আছে। তার মধ্যে সারদা ও নারদা এবং ব্যাঙ্ক কেলেঙ্কারি সহ বিভিন্ন কেস আছে। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণের ফলে কলকাতা পুলিশের ডি সি পোর্ট এবং ডি সি সাউথ ও ডি সি ট্রাফিক এবং ডি সি ফোর্স ব্যাটেলিয়ন এবং ডি সি ডি ডি স্পেশাল, সি পি ট্রাফিক গার্ড সহ সি আই ডি র এ সি সহ কলকাতা পুলিশের এবং পশ্চিম বাংলা পুলিশের অফিসারদের করোনা র থাবা বসিয়েছে। সবকিছু র মধ্যে তারা দেশ ও জাতির সেবায় নিয়োজিত আছেন।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT