1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা। কৃষ্টিবন্ধন, যশোরের আয়োজনে বৈশাখী কবিতা উৎসব ও সাংস্কৃতিক ও অনুষ্ঠান। খুলনা অঞ্চলের ১০ বিদ্যুৎ কেন্দ্রের ৬ টি বন্ধ। খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু, আহত দুই যুবক। কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা। কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ। সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। কয়রায় ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া । কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।

পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারুইপুর পূর্বের উন্নয়নের কথা তুলে ধরলেন বিধায়ক বিভাস সরদার।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩১৬ বার পঠিত

কোলকাতা থেকে মনোয়ার ইমাম।
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারুইপুর পূর্বের উন্নয়নের কথা তুলে ধরলেন বিধায়ক বিভাস সরদার।। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে বারুইপুর পূর্বের উন্নয়নের দাবি ও আদি গঙ্গা নদীর পাড় ও জলধারা কে সাধারণ মানুষের উন্নয়নের জন্য দাবি করেন বিধায়ক শ্রী বিভাস সরদার। তার এলাকার রাস্তা ঘাট খালবিল ও কালভার্ট এবং গ্রামের সাথে জাতীয় সড়কের মাধ্যমে জুড়ে দেবার জন্য আর্থিক ভাবে সাহায্য করার জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করেন। এবং স্হানীয় গ্রামীণ হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান কে আরও ভালো করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেন। বারুইপুর পূর্বের বিভিন্ন যায়গায় ইতিমধ্যেই উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন বলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার পরিসংখ্যান চিত্র তুলে ধরেন। বারুইপুর পূর্বের তৃনমূল দলের নেতা ও বিধায়ক শ্রী বিভাস সরদার যখন তার বক্তব্য রাখছিলেন তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা মনোযোগ সহকারে শুনছিলেন। পরে বিভিন্ন দপ্তরের সচিবদের নির্দেশ দেন তারা যেন বারুইপুর পূর্বের উন্নয়নের কাজ যাতে ভালো ভাবে করতে পারেন তার যা যা করার তা যেন করা হয়।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT