1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

টিকা নেওয়ার পরেও ভারতে ২ জন ওমিক্রনে আক্রান্ত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৮০ বার পঠিত

করোনার দুই ডোজ টিকা নেওয়ার পরেও ভারতে আরও দু’জনের শরীরে মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন দক্ষিণ আফ্রিকা এবং আরেকজন যুক্তরাষ্ট্র থেকে আসেন। এ নিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ জনে।

আর পুরো ভারতজুড়ে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু’র খবরে বলা হয়েছে, গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকারে জোহানসবার্গ থেকে দেশে ফিরেছিলেন ৩৭ বয়সী এক ব্যক্তি এবং আমেরিকা থেকে ফিরেছিলেন ওই ব্যক্তির ৩৬ বছর বয়সী বান্ধবী। বিমানবন্দরে কোভিড পরীক্ষা হলে তাদের করোনা ধরা পড়ে। এরপর তাদের স্যাম্পল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। তাতে ওমিক্রন ধরা পড়ে।

এর আগে রবিবার (৫ ডিসেম্বর) মহারাষ্ট্রে আরও ৭ জনের দেহে মিলেছে ওমিক্রন। পিম্প্রিতে আক্রান্ত হয়েছেন এক পরিবারের ৬ জন। এদের মধ্যে রয়েছেন এক নারী ও তার দুই মেয়ে এবং ওই নারীর ভাই ও তার দুই মেয়ে। আক্রান্তরা নাইজেরিয়া ফেরত। এছাড়াও ফিনল্যান্ড ফেরত এক ব্যক্তির দেহেও মিলেছে ওমিক্রন।

শনিবার মহারাষ্ট্রের ডোম্বিভ্যালিতে তানজানিয়া ফেরত একজনের দেহে ওমিক্রন ধরা পড়ে। রবিবারই জয়পুরে আরও ৯ জনের শরীরে পাওয়া যায় ওমিক্রন। আক্রান্তরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। আক্রান্ত ৯ জনের মধ্যে ৪ জন দক্ষিণ আফ্রিকা ফেরত।

ভারতে করোনার এই নতুন প্রজাতির প্রথম সন্ধান মেলে কর্ণাটকে। সেখানে এক চিকিৎসকসহ ২ জন ওমিক্রনে আক্রান্ত হন। এরপরই গুজরাটে একজনের দেহে মেলে ওই ভাইরাস। রাজধানী দিল্লিতেও হানা দিয়েছে করোনাভাইরাসের এই নতুন প্রজাতি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT