1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

এক অসহায় মহিলার বাসের মধ্যে হারিয়ে যাওয়া টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করে দিল কলকাতা পুলিশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩৫৪ বার পঠিত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

হঠাৎ করে দেখা যায় যে কলকাতার টালিগঞ্জ থানা এলাকায় একটি ট্র্যাসির মধ্যে এক অসহায় মহিলা কাদছে। টালিগঞ্জ ট্রাফিক গার্ড এর কর্মরত সার্জেন্ট শ্রী শিবরাম চক্রবর্তীর চোখে পড়ে যায়। তিনি এগিয়ে গিয়ে তার কাছে জানতে চান তার কি হয়েছে। তখন ঐ অসহায় মহিলা বলেন যে তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে বাড়ি। তিনি জরুরি ভিত্তিতে একটি কাজে কলকাতায় এসেছিলেন। তিনি হাওড়া থেকে গড়িয়া ডিপো যাওয়ার বাসে চাপেন। কিন্তু তিনি দেশপ্রান শাসমল রোড ও টালিগঞ্জ ট্রাফিক এর কাছে বাস থেকে নেমে যান। কিন্তু যে বাসের মধ্যে বসে ছিলেন সেই বাসের মধ্যে একটি ব্যাগের মধ্যে জরুরি কাগজ পত্র ও প্রায়, ৬০,হাজার, টাকা ভর্তি ছিল সেটি ছেড়ে দেন। তার খড়গপুরে বাড়ি যাওয়ার টাকা ও পয়সা নেই। কর্মরত ট্রাফিক সার্জেন্ট শ্রী শিবরাম চক্রবর্তী সাথে সাথে সব ট্রাফিক কে খবর দেন প্রতিটি গড়িয়া ডিপো যাওয়ার বাসের মধ্যে নাকা চেকিং করতে। অবশেষে গড়িয়া ডিপো যাওয়ার আগে তার হারিয়ে যাওয়া টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করে দেন কলকাতা ট্রাফিক পুলিশ। এই খবর শুনে তিনি খুশি হয়ে যান ধন্যবাদ জানান কলকাতা ট্রাফিক পুলিশ কে। মানবিক কাজ করার জন্য এর আগে কলকাতা ট্রাফিক পুলিশ বহু জন কল্যাণ মূলক কাজ করেছেন। এখনো মানবিক কাজ করে যাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ এটি তার প্রমাণ।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT