1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা। কৃষ্টিবন্ধন, যশোরের আয়োজনে বৈশাখী কবিতা উৎসব ও সাংস্কৃতিক ও অনুষ্ঠান। খুলনা অঞ্চলের ১০ বিদ্যুৎ কেন্দ্রের ৬ টি বন্ধ। খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু, আহত দুই যুবক। কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা। কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ। সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। কয়রায় ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া । কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।

ভারতের জাতীয় কংগ্রেস কে আরো শক্তিশালী করার লক্ষ্যে আজ মগরাহাট পশ্চিমে দলের কর্মীসভা করলেন ব্লক সভাপতি আবদুল মাজিদ।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৩৫ বার পঠিত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

বেশ কিছুদিন হল ভারতের জাতীয় কংগ্রেসের কিছু নেতা ও কর্মীদের ভাঙিয়ে তৃনমূল দলের শক্তি বৃদ্ধি করে যাচ্ছিল তৃনমূল দলের রাজ্যের নেতৃত্ব। আজ তার পাল্টা দিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা। আজ তারা দলীয় বৈঠকে মিলিত হয়ে সিধান্ত নিয়েছেন যে একদিকে ভারতের জাতীয় কংগ্রেস কে শক্তিশালী করতে। আবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা ও সম্প্রতি নস্ট এবং আকাশ ছোঁয়া প্রেট্রোল ও ডিজেল এর মূল্য বৃদ্ধি বিরুদ্ধে প্রতিবাদ করে রাস্তায় নামা। সেই সঙ্গে পশ্চিম বাংলার তৃনমূল দলের নেতা ও কর্মীরা যে ভাবে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীদের উপর অত্যাচার করছে এবং সারা পশ্চিম বাংলায় নৈরাজ্য সৃষ্টি করে চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে আগামী দিনে গন আন্দোলনে পরিনত করতে লড়াই চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে। আগামী পঞ্চায়েত ও, ২০২৪,শে, লোকসভা নির্বাচনে দলের প্রার্থীদের জেতাতে ও দলকে শক্তিশালী করতে সবাই একসাথে কাজ করার অঙ্গিকার করেন । আজকের এই সভায় উপস্থিত ছিলেন ব্লক কঙগ্রেসের সভাপতি জনাব আব্দুল মাজিদ হালদার ও ভারতের জাতীয় কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা কমিটির সদস্য শ্রী বাসুদেব ভান্ডারী ও জনাব নিজাম উদ্দিন মোল্লা জনাব রূপচাঁদ সাপুই এবং যুব ভারতের জাতীয় কংগ্রেসের নেতা জনাব শাকিল আহমেদ ও জনাব নাজমুল হাসান সহ বিভিন্ন যায়গায় থেকে আগত ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT