1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

গভীর সুন্দর বনের জলমগ্ন এলাকায় সাধারণ মানুষের খোঁজ নিতে ও তাদেরকে ত্রাণ পৌঁছে দিতে চলেছেন মন্ত্রী সৌমেন মহাপাত্র ও শওকত মোল্লা।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০০ বার পঠিত

কোলকাতা থেকে মনোয়ার ইমাম।

 

গত কয়েক দিন ধরে পশ্চিম বাংলার বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকায় গভীর নিন্মচাপ ও প্রবল ঘূর্ণিঝড় গুলাবের কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ও পাথরপ্রতিমা ও নামখানা এবং কাকদ্বীপ এবং ঘোড়ামারা দ্বীপ সহ গভীর সুন্দর বন এলাকার গোসাবা ব্লক, সন্দেশ খালি ও বাসন্তী, চোট মোল্লা খালি, ক্যানিং পশ্চিম ও ক্যানিং পূর্ব এবং বারুইপুর পূর্ব ও কুলতলি নদী ও সমুদ্র সমতল বরাবর এলাকা। কোথাও নদীর বাধ ভেঙে পড়েছে । কোথাও চাষের জমি বন্যার জলের তলায় চলে গেছে। সাধারণত মানুষের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আগে থেকেই। সেখানে রিলিফ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। এই সমস্ত এলাকায় সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে ও তাদের দুখ্য দুর্দশা জানতে আজ গভীর সুন্দর বন এলাকার ক্যানিং পূর্বের বিধায়ক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান জনাব শওকত মোল্লা এবং পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী শ্রী সৌমেন মহাপাত্র আজ সরাসরি বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করতে যান। তারা বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের সব ধরনের সাহায্য ও সহযোগিতা করার চেষ্টা করবেন পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে তার আশ্বাস দেন। এই ক্যানিং পূর্বের বন্যা কবলিত এলাকায় যখন পরিদর্শন করতে যান তখন তাদের সঙ্গে ছিলেন সরকারি অফিসার ও ক্যানিং পূর্বের তৃনমূল দলের নেতৃত্ব।এর আগে আমপান ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের কাছে জীবনের ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ক্যানিং পূর্বের তৃনমূল দলের দাপুটে নেতা ও সুন্দর বন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও ক্যানিং পূর্বের বিধায়ক জনাব শওকত মোল্লা।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। ।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT