1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমে নয়া রাজনৈতিক সমীকরণ চলেছে তৃনমূল দলের মধ্যে, আসলি ছেড়ে নকলি ধরার।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ বার পঠিত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

বেশ কিছু হচ্ছে মগরাহাট পশ্চিমে তৃনমূল দলের মধ্যে কে কাকে টপকে উপরে উঠতে পারে তার খেলা চলেছে। দেখা গেছে যারা, ২০২১,শে, বিধান সভা নির্বাচনে জীবনের বাজি রেখে জীবন মরন কে ভয় না পেয়ে তৃনমূল দলের প্রার্থী মগরাহাট পশ্চিমে জনাব গিয়াসউদ্দিন মোল্লা কে যারা জেতাতে ময়দানে ছিল, আজ তাদের কে সরিয়ে যারা বিরোধী দলের প্রার্থী জনাব মইদুল ইসলাম ও বিজেপি নেতা ও প্রয়াত বিজেপি প্রার্থী শ্রী মানস সাহা কে জেতাতে সামনের সারিতে ছিল আজ তারা মগরাহাট পশ্চিমে তৃনমূল দলের প্রথম সারির নেতা হতে চলেছে । গত বিধান সভা নির্বাচনে মগরাহাট পশ্চিমে যে যে যায়গায় তৃনমূল দলের প্রার্থী সাবেক পশ্চিম বাংলার মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী ও বর্তমান বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লা পিছিয়ে পড়েছিল সেখান থেকে সেই অঞ্চলের সদস্য ও প্রধান কে সরিয়ে দিয়ে যারা ভালো ভোট দিয়ে লিড করিয়েছিলেন তাদের কে সম্মান দিতে কোথাও দলের সভাপতি ও কোথাও পুরাতন প্রধান কে সরিয়ে নতুন প্রধান তৈরি করছে দলের বিধায়ক ও এক জেলা পরিষদের সদস্য। কিন্তু অনেক পুরনো নেতা ও কর্মীদের এবং দলের অঞ্চল সদস্য ও প্রধান এবং উপপ্রধান কে সরিয়ে দিয়ে নতুন করে অন্যদের সেই যায়গায় বসাতে গিয়ে দলের নীচের তলায় নেতা ও কর্মীরা ক্ষোভ উগরে দিতে ছাড়ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক মগরাহাট পশ্চিমের দাপুটে নেতা ও নেত্রীদের এবং তৃনমূল দলের নীচের তলায় কর্মীদের অভিযোগ যে তাদের দলের নেতা ও বিধায়ক এবং বিধায়কের ভাই এবং একজন জেলা পরিষদ সদস্য টাকা পয়সার বিনিময়ে এই কাজ করে চলেছে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তেই। কারণ হিসেবে তারা বলছেন মগরাহাট পশ্চিমে মধ্যে কালিকাপোতা অঞ্চল এর প্রধান কে সরিয়ে দিয়ে সেখানে দলের সদস্য বেশি থাকতেও টাকা ও পয়সার বিনিময়ে নিরদল সদস্য শ্রীমতী নাসরিন খাতুন কে প্রধান করা হয়েছে। ঔ অঞ্চলে একজন কে প্রধান করার জন্য প্রায় পঞ্চাশ হাজার টাকা চেয়েছিল বলে এক সদস্য জানান। তিনি দিতে না পারাতে তাকে সরিয়ে নাসরিন খাতুন কে প্রধান করা হয়। এই অঞ্চলের দলগত পর্যায়ে সদস্য কার কত দেখলে বোঝা যায়। এই কালিকাপোতা অঞ্চলে তৃনমূল দলের সদস্য ছিলেন মোট, ১৪,জন। বিরোধী দল ও নির্দল সদস্য ছিলেন, ৫,জন। এই অঞ্চলে তৃনমূল দলের যে কেউ প্রাধান হতে পারতেন । কিন্তু তা না করে নিরদল সদস্য নাসরিন খাতুন কে প্রধান করা হয়েছে। অন্যদিকে ইয়ারপুর অঞ্চলে ওখানে তৃনমূল দল একক ভাবে ক্ষমতায় নেই। ওখানে তৃনমূল দলের সদস্য ছিলেন, ৫,জন, বিজেপি, ৬,জন, এবং বামফ্রন্ট এর সদস্য ছিলেন, ৪,জন। কিন্তু ওখানে তৃনমূল দলের সদস্য থাকতেও বিজেপি থেকে আনা সদস্য শ্রী দিপক মিস্ত্রী কে প্রধান করায় দলের বহু পুরাতন নেতা ও কর্মীরা ক্ষিপ্ত হয়ে যায় । এই প্রধান ফেলা ও তোলা খেলায় মেতেছেন মগরাহাট পশ্চিমের এক তৃনমূল দলের নেতা ও একজন নেত্রী। এই শুরু হয়েছিল আজ থেকে দশ বছর আগে। সেটি মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের বামফ্রন্টের প্রধান ফরিদ মোল্লা কে ফেলতে গিয়ে প্রায় দুই লাখ টাকার ডিল করে নিরদল সদস্য জনাব কুতুবউদ্দিন লস্কর কে প্রধান করতে। সেই ডিল খেলায় অংশ নিয়েছিল তৎকালীন উস্হি থানার দন্ড প্রতাপ এস আই জনাব খালেক সাহেব কে সামনে রেখে। সেই বার তৃনমূল দলের ঘোলা নওয়া পাড়ার পঞ্চায়েত সদস্য জনাব আলাউদ্দিন হালদার কে দূরে সরিয়ে দিয়ে। সেই সময় থেকে এই কেনা বেচা ও টাকা পয়সার বিনিময়ে প্রধান ও উপপ্রধান এবং বিভিন্ন যায়গায় অঞ্চল সভাপতি ও ব্লক কমিটিতে কাকে ঠাই দেওয়া হবে সব কিছু হিসেবে তৈরি করা হয় বলে জানিয়েছেন মগরাহাট পশ্চিমের নাম প্রকাশে অনিচ্ছুক কিছু নেতা ও পুরাতন তৃনমূল দলের কর্মীরা।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT