1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোষাতে, চন্দেশ্বর এলাকায় বারুইপুর পূর্বের তৃনমূল দলের নেতা শ্রী শ্যামসুন্দর চক্রবর্তীর হাত ধরে বহু বিজেপি নেতা ও কর্মীদের তৃনমূল দলে যোগদান করেন।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ বার পঠিত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন এলাকার ঢোষার হাটে আজ চন্দেশ্বর এলাকার বিভিন্ন যায়গায় থেকে প্রায় কয়েক হাজার বিজেপি সমর্থক ও নেতা তৃনমূল দলে যোগদান করেন। তাদেরকে তৃনমূল দলের পতাকা হাতে তুলে দেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের অন্যতম নেতা ও বারুইপুর পূর্বের তৃনমূল দলের সভাপতি শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও বারুইপুর পূর্বের বিধায়ক শ্রী বিভাস সরদার এবং বারুইপুর পূর্বের যুব তৃনমূল দলের অন্যতম নেতা জনাব রবিউল হক বৈদ্য ও বারুইপুর পূর্বের তৃনমূল দলের যুব সহ সভাপতি শ্রী তুফান ঘোষ ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য জনাব রফিকুল হাসান এবং বারুইপুর পূর্বের নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও নবগ্রাম অঞ্চল তৃনমূল দলের সভাপতি ও লড়াই করা নেতা জনাব আক্তার হোসেন মন্ডল সহ বিভিন্ন ব্লক তৃনমূল দলের নেতৃত্ব।এই সভার পর ভারত সরকারের কৃষক বিরোধী বিল প্রত্যাহারের দাবিতে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নিতীর প্রতিবাদে মিছিল বের হয়। সেই মিছিল থেকে কৃষক বিরোধী বিল প্রত্যাহারের দাবি জানানো হয়। এবং আকাশছোঁয়া দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা হয়।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT