1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

পশ্চিম বাংলার বিধানসভার অধ্যক্ষের বাধ্যতামূলক ডাকে সাড়া দিলেন না, সি বি আই ও ইডির কর্মকর্তারা।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৭ বার পঠিত

কোলকাতা থেকে মনোয়ার ইমাম।

আজ পশ্চিম বাংলার বিধানসভার অধ্যক্ষের বাধ্যতামূলক ডাকে সাড়া দিলেন না, সি বি আই ও ইডির কর্মকর্তারা।। সম্মতি পশ্চিম বাংলার নারদা কান্ডের গ্রেফতার হওয়া পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও রাজ্যের মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় ও জনাব ফিরাদ ববি হাকিম ও বিধায়ক শ্রী মদন মিত্র এবং কলকাতা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক পশ্চিম বাংলার মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সি বি আই ও ইডির যে চার্জশিট দিয়েছে তার কপি পশ্চিম বাংলার বিধান সভার অধ্যক্ষের কাছে প্রতি কপি দেওয়া কে কেন্দ্র করে বিধান সভা অবমাননার দায়ে আজ পশ্চিম বাংলার সি বি আই এর ডি এস পি শ্রী সত্যেন্দ্র সিঙ আই পি এস ও পশ্চিম বাংলার ইডির আধিকারিক শ্রী রথীন বিশ্বাস কে তলব করে পশ্চিম বাংলার বিধান সভার অধ্যক্ষ শ্রী বিমান ব্যানার্জী। কিন্তু তার ডাকে সাড়া দিলেন না ও হাজির হন নি সি বি আই ও ইডির আধিকারিকরা। তারা আজ পশ্চিম বাংলার বিধানসভার সচিব কে চিঠি লিখে জানিয়েছেন যে তারা যে কেস ডাইরি নিয়ে তদন্ত করছেন তা কলকাতা হাইকোর্টের ও ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। অর্থাৎ তারা কারো কাছে দায়বদ্ধ নয়। সেই সঙ্গে তারা জানিয়েছেন যে যে হেতু এই তদন্ত ও গ্রেফতারীয় পরোয়ানার নির্দেশ এ অনুমতি দিয়েছে পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড়। তাই তাদের বিধান সভার স্পিকারের কাছ থেকে কোন চার্জশিট দেওয়ার অনুমতি নেবার দরকার নেই। কারণ পশ্চিম বাংলার বিধানসভার সদস্য ও বিধান সভার স্পিকার তিনি পশ্চিম বাংলার রাজ্যপালের কাছ থেকে শপথ নেন দেশের আইন শৃঙ্খলা ও ভারতের সাঙ বিধান কে রক্ষা করতে। তাই ভারতের সঙ বিধান এর রক্ষা করার দায়িত্ব রাজ্যপালের ও ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের। তাই তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চার্জশিট দিয়েছে অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে। তাই তারা কোন ভাবে স্পিকারের ডাকে সাড়া দেবেন না বলে জানিয়েছেন।।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT