1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

৩০ টাকার জন্য স্ত্রীকে তিন তালাক!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৩৮৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেক্স:স্বামীর কাছে সবজি কেনার জন্য ৩০ টাকা চেয়েছিলেন স্ত্রী। শুধুমাত্র এই অপরাধে প্রকাশ্যে বাজারের রাস্তায় দাঁড়িয়ে চিত্‍‌কার করে তিন তালাক দিয়ে দিলেন স্বামী। এ সময় স্ত্রীকে মারধরও করেন ওই স্বামী।

পরে আহত অবস্থায় ৩০ বছরের জায়নাবকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিত্‍‌সার পর তাকে ছেড়ে দেওয়া হয়। সম্প্রতি ভারতের ‍উত্তর প্রদেশের নয়ডার রাওজি বাজারে এ ঘটনা ঘটে।

জায়নাবের বাবা মুরসলীমের অভিযোগ, তালাকের পর তার মেয়েকে মারধরের পাশাপাশি তাঁর কানের দুলও খুলে নেওয়ার চেষ্টা করেন তার শ্বাশুড়ি। কিন্তু বাবার দেওয়া উপহার না-খোলায় আরও হেনস্থার মুখে পড়তে হয় জায়নাবকে। তাকে শ্বশুরবাড়ির লোকজন মারধর করেন।

মেয়েটির বাবা জানান, ৯ বছর আগে তার বিয়ে হয়। চারটি সন্তান থাকলেও স্বামী সাবিরের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। তিনি জানান, দু বছর আগে একবার স্ত্রীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেছিল সাবির। কয়েকবছর আগে জায়নাব অসুস্থ হওয়ায় তাকে বাপের বাড়িতে রেখে আসে সাবির। ৫-৬ দিন পর জায়নাব ফিরে গেলে তখন তাকে বাড়িতে ফেরাতে অস্বীকার করা হয়।

পুলিশ সাবিরকে গ্রেফতার করলেও পরে ছেড়ে দিয়েছে। তালাকের ঘটনায় সাবির ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT