1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

সেপ্টেম্বর থেকে করোনা টিকার বুস্টার ডোজ দেবে জার্মানি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৫৮ বার পঠিত

করোনাভাইরাসের ডেলটা ধরনের কারণে বিশ্বব্যাপী সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ব্যতিক্রম নয় ইয়রোপের দেশ জার্মানি। যার কারণে আগামী সেপ্টেম্বর থেকে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সেইসঙ্গে ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য করোনার টিকা আরও সহজলভ্য করার সিদ্ধান্ত নিয়েছে তারা। গতকাল সোমবার (২ আগস্ট) জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, করোনাভাইরাসের বিরুদ্ধে টিকার বুস্টার ডোজ কেমন কার্যকর তা নিয়ে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্প্যান সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন। সেখানে তারা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা লোকজন এবং বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। টিকা নেওয়ার পর অনেকের শরীরেই করোনার বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা বা অ্যান্টিবডি কমে এসেছে, এমন উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নিলো জার্মানি।

জানা যায়, আপাতত শুধু শরীরে রোগ প্রতিরোধ কম থাকা ব্যক্তিরাই বুস্টার ডোজ পাবেন। পাশাপাশি এ ডোজ কারা নিতে পারবেন, সে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকছে চিকিৎসকদেরও।

জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সাধারণ নাগরিকদের টিকার বুস্টার ডোজ দিতে নার্সিংহোমগুতে ভ্রাম্যমাণ দল পাঠানো হবে। যারা এর আগে ফাইজার-বায়োএনটেকের টিকার দুই ডোজ অথবা জনসন অ্যান্ড জনসনের টিকার একটি ডোজ নিয়েছেন, তারা বুস্টার ডোজ পাবেন। তবে বুস্টার ডোজে থাকছে না জনসন অ্যান্ড জনসনের টিকা। এ ডোজে ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে।

এদিকে, যুক্তরাজ্যেও করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে। দেশটিতে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম আগামী ৬ সেপ্টেম্বর শুরু হতে পারে। প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT