1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

সুন্দর বন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব শওকাত মোল্লা কে সম্মান জানানো হচ্ছে আই সি ডি এসের ভাইস চেয়ারম্যান করার জন্য মগরাহাট পশ্চিম যুব তৃনমূল দলের পক্ষ থেকে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৯৩ বার পঠিত

 

কোলকাতা থেকে মনোয়ার ইমাম।

আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের যুব সভাপতি জনাব ইমরান মোল্লা ও মগরাহাট পশ্চিমের জয়হিন্দ বাহিনী র সভাপতি জনাব ইমতিজাম উল কাজীর পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নতুন আই সি ডি এসের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার নিযোগ পত্র পাবার জন্যে সম্মান প্রদর্শন করা হয়। এর আগে পশ্চিম বাংলার বিধান সভার সদস্য এবং পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক জনাব শওকাত মোল্লা কে পশ্চিম বাংলার সুন্দর বন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিমের বিধায়ক দিনের পর দিন তৃনমূল দলের শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সু নজরে পড়ে এবং পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার লোকসভার এম পি শ্রী অভিষেক ব্যানার্জী র ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে। এই শওকাত মোল্লা র ঘনিষ্ঠ সাথী ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের বর্তমান যুব সভাপতি ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের জয়হিন্দ বাহিনী র চেয়ারম্যান আজ জনাব শওকাত মোল্লা কে সম্মান জানিয়ে আসেন নতুন করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আই সি ডি এসের ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হবার জন্য। সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের সভাপতি জনাব ইমরান মোল্লা কে সরাতে সক্রিয় ভূমিকা পালন করতে চাইছিল মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও বিধায়ক। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের দাপুটে নেতা ও সুন্দর বন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বিধায়ক এবং পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক জনাব শওকাত মোল্লা র ঘনিষ্ঠ হওয়ার জন্য কিছুতেই পেরে উঠতে পারছে না। সেই সঙ্গে মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের রাজনীতি তে মগরাহাট পশ্চিমের বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লা কে বিধানসভার নির্বাচনে জেতাতে বড় ভূমিকা পালন করতে হয় মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের যুব সভাপতি জনাব ইমরান মোল্লা এমন কথা বলছেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের পুরাতন দলের নেতা ও কর্মীরা। বর্তমানে এই যুব সভাপতি ইমরান মোল্লা কে সাহায্য করতে আসরে নেমেছে মগরাহাট পশ্চিমের জেলা পরিষদ সদস্য শ্রীমতী সঙ্গীতা হালদার ও সাবেক মগরাহাট পশ্চিমের সভাপতি শ্রী সব্যসাচী গায়েন ও সাবেক তৃনমূল দলের মগরাহাট পশ্চিমের দাপুটে নেতা জনাব সাজিদুল হক গায়েন ও শ্রমিক শ্রেণীর নেতা জনাব আক্তার হোসেন হালদার ও নুরুজ্জামান সেখ এবং জয়হিন্দ বাহিনী ও চেয়ারম্যান জনাব ইমতিজাম উল হক কাজী সহ অন্যান্য নেতৃত্ব। এরা সবাই বর্তমানে পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক জনাব শওকাত মোল্লা র অনুগামী। তাই সত চেষ্টা করে ও ওদের কে তৃনমূল দল থেকে সরিয়ে দিতে পারছেন না মগরাহাট পশ্চিমের বিধায়ক ও দুই জেলা পরিষদের সদস্য। তবে আগামী দিনে কারা মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতৃত্ব দেবেন তা এখন লাখ টাকার প্রশ্ন থেকে যাচ্ছে।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT