1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

সুচির শাস্তি দুই বছর কমিয়েছে আদালত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২২৬ বার পঠিত

প্রথমে চার বছরের জেলের নির্দেশ দিয়েছিল সেনা আদালত। পরে সুচির শাস্তি দুই বছর কমিয়েছে আদালত। সোমবার (১২ ডিসেম্বর) মিয়ানমারের সাবেক প্রধান অং সান সুচির বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে সেনা আদালত। তাকে এবং দেশের সাবেক প্রেসিডেন্টকে চার বছরের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে অবশ্য সেনা সরকার জানায়, চার নয়, দুই বছর জেলে থাকতে হবে সুচিকে।

মাস কয়েক আগে সেনা অভ্যুত্থান হয় মিয়ানমারে। রাতারাতি সুচির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে নতুন শাসন প্রতিষ্ঠা করে সেনা। যা নিয়ে উত্তাল মিয়ানমার। দিকে দিকে সরকারবিরোধী আন্দোলন গড়ে উঠেছে। বহু মানুষের মৃত্যু হয়েছে সেনা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে।

সুচির বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ করেছে সেনা। তিনি সেনার বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ করেছেন বলে অভিযোগ। এছাড়াও করোনাকালে অতিমারীর আইন ভাঙা, অবৈধভাবে ওয়াকিটকি রাখাসহ একাধিক বিষয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তারই জেরে সোমবার তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হয়।

তবে সেনা সরকারের মুখপাত্র জানিয়েছেন, এখন সুচির বিরুদ্ধে অনেকগুলো মামলা চলছে। তার রায় এখনো ঘোষণা হয়নি। মনে করা হচ্ছে, অন্য মামলার রায় বের হলে সুচির শাস্তি আরো বাড়তে পারে। বাকি জীবন তাকে জেলেই কাটাতে হতে পারে। সূত্র: ডয়চে ভেলে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT