1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

সারা পশ্চিম বাংলায় বন্যার কবলে পড়ে মৃত্যু হয়েছে, ১৪, জনের, ১৪,লক্ষের, বেশি মানুষ জল বন্দী।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৮ বার পঠিত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

গত দুই দিন ধরে প্রবল ঝড় ও বৃষ্টিপাতের কারণে পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় মৃত্যু হয়েছে মোট, ১৪, জন মানুষের। বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। প্রায়, ১৪,লক্ষের, বেশি মানুষ আশ্রয় নিয়েছেন পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে তৈরি করা মোট, ৫৭৭, টি ত্রাণ শিবিরে। সারা পশ্চিম বাংলার মোট, ৪৭,টি, ব্লকের বিভিন্ন যায়গায় জলের তলায় রয়েছে সাধারণ মানুষের ঘরবাড়ি। প্রবলভাবে বইছে ঝড়ের বেগ ও সঙ্গে ভারি বৃষ্টিপাত। পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম, ১০৭০২২১৪৩৫২৬,টোল, ফ্রি টেলিফোন নাম্বার। পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে বিচ্ছিন্ন যায়গায় রিলিফ দেওয়া শুরু হয়েছে। বিশুদ্ধ পানি জল ও শুকনো খাবার ও খিচুড়ি ব্যাবস্থা করা হয়েছে। বহু ব্লকের সরকারি ইস্কুল ও কলেজ কে ত্রাণ শিবিরে করা হয়েছে। বন্যা পিড়িত মানুষের উদ্ধার কাজে নামানো হয়েছে পশ্চিম বাংলা সরকারের প্রকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলা বাহিনীর সদস্যদের। সেই ভারতের সামরিক বাহিনীর সদস্যদের কে উদ্ধার কাজে সাহায্য করছে। পশ্চিম বাংলার বঙ্গোপসাগর এলাকার মানুষের জন্য এক নাম্বার সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। গভীর সমুদ্র বন্দর থেকে ধীবরদের মাছ ধরতে যেতে মানা করা হয়েছে। দীঘা বকখালি ও নামখানা ডায়মন্ডহারবারের গঙ্গা নদীর তীরে অবস্থিত মানুষ জন কে এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে নিরাপদ স্থানে। গভীর সুন্দর বন এলাকায় নদী ও নালা তে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেই সঙ্গে সাধারণ মানুষের জন্য বিভিন্ন যায়গায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। বহু জেলার বিভিন্ন যায়গায় বন্যার জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বহু নদীর বাধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত করে দিয়েছে। কলকাতা ও কলকাতার আশে পাশে অবস্থিত বারুইপুর এবং সোনাপুর ও ব্যারাকপুর এবং বারাসাত ও দমদম এলাকায় বহু যায়গায় জলের তলায় রয়েছে। রাস্তা ঘাট দেখা যাচ্ছে বহু যায়গায়। বহু জাতীয় সড়ক জলের তলায় রয়েছে। যানবাহন চলাচল বিগ্ন ঘটেছে বিভিন্ন যায়গায়।নদী পথে নৌকা ও স্টিমার এবং ভেসেল চলাচল বহু যায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে।কলকাতার নবান্নের কন্ট্রোল রুম থেকে বিভিন্ন যায়গায় খোঁজ নেওয়া হচ্ছে শেষ পর্যন্ত পরিস্তিতি কি অবস্থা রয়েছে।স্হানীয় মানুষ কে প্রশাসন কে সবধরনের সাহায্য ও সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT