1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

রিজিয়ন কমান্ডার পর্যায় বৈঠকের জন্য বিএসএফ এর উচ্চ পর্যায়ের ৮ সদস্যর প্রতিনিধি দলের আগমন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৩২৭ বার পঠিত

 

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ সীমান্তে চোরাচালান রোধ ,অস্ত্র বিস্ফোরক ,নারী শিশু পাচার এবং দুই দেশের সৌহার্দ্য ভ্রাতৃত্ব বন্ধুত্ব বজায় রাখার জন্য ভারত বাংলাদেশ বর্ডার ম্যানেজমেন্ট রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকের জন্য ভারতীয় বিএসএফ এর উচ্চ পর্যায়ের ৮ সদস্যর প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার সময় বিএসএফ এর দক্ষিন বেঙ্গল ফ্রোন্টিয়ার আইপিএস আইজি শ্রী ইয়াগুশ বাহাদুর খোরানিয়ার নেতৃত্বে ৮ সদস্যর প্রতিনিধি দল বেনাপোল চেকপোষ্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

এসময় বেনাপোল নোম্যান্সল্যান্ডে বর্ডারগার্ড বাংলাদেশ ( বিজিবি)’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আশরাফ হোসেন ভারতীয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ভারতীয় বিএসএফ এর দক্ষিন বেঙ্গল ফ্রোন্টিয়ার আইপিএস আইজি শ্রী ইয়াগুশ বাহাদুর খোরানিয়ার নেতৃত্বে অন্যান্যরা হলেন খোরানিয়ার স্ত্রী শ্রীমতি রুসিয়া খোরানিয়া, আইজি বিএসএফএর উত্তর বেঙ্গল ফ্রোন্টেরিয়ার শ্রী আ্যাশউইনি কুমার সিংও তার স্ত্রী শ্রমতি মায়া সিং, গোহাটি আইপিএস আইজি শ্রী পিয়াস মোরধিয়া, গোহাটি ফ্রোন্টিায়ার ডিজি নডল অফিসার শ্রী জিতেন্দ্র কুমার রুডোলা, দক্ষিন বাংলা ফ্রোন্টিয়ার নুডল অফিসার ডিআইজি শ্রী সুরজিত সিং গুলোরিয়া, নর্থ বাংলার ফ্রোন্টিয়ার নুডল অফিসার শ্রী রাজিভা রঞ্জন শর্মা, সাউথ বাংলার স্টাফ অফিসার শ্রী রবি রঞ্জন, এ এইচ সি শ্রী রাকেশ কুমার রাইনা।

খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আশরাফ হোসেন বলেন উভয় দেশের সীমান্ত সংক্রান্ত বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হবে। মুল আলোচনায় থাকবে নারী শিশু পাচার, মাদক, অস্ত্র বিস্ফোরক, সহ চোরাচালান রোধ সম্পর্কে আলোচনা । ভারতীয় বিএসএফ এর প্রতিনিধি দল আজ যশোর হোটেল জাবের ইন্টারন্যাশনালে দুপুরে মধ্যেহৃ ভোজ শেষে বৈঠক করবেন। এর আগে বেলা সাড়ে ১১ টার সময় বেনাপোল কোম্পানি সদরে গার্ড অব অনার প্রদান করা হয়।

যশোর বিজিবির উপ-পরিচালক ফারুক হোসেন বলেন, প্রতিনিধি দল আজ যশোর বৈঠক শেষে খুলনা বিজিবি সেক্টর সদরে যাবেন। সেখান থেকে তারা বিভিন্ন জায়গা ভ্রমন শেষে ৮ তারিখে বেনাপোল হয়ে আবার ভারতে ফিরে যাবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT