1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বন্যায় কবলিত এলাকা পরিদর্শন করলেন — এ্যাড. দীপেন দেওয়ান। কেশবপুরে দিনে দুপুরে ডাকাতি,২০ ভরি স্বর্ণালংকার লুট। মণিরামপুরের তাহাব্বির সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরন। ফারুয়া  ইউনিয়নে বন্যা দুর্গতদের নগদ অর্থ বিতরণ করল উত্তম ও তার বন্ধুমহল  । শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত। কেশবপুরের মঙ্গলকোট স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে ছাত্র সিয়াম আহত। বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস  কর্তৃক স্কুল হেল্থ প্রোগ্রাম পরিচালিত। কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী।

মিশিগানে সাড়ম্বরে শিবরাত্রি ব্রত পালিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯৯৬ বার পঠিত

সোনাই ডেক্স : মিশিগানে সাড়ম্বরে পালিত হচ্ছে শিবরাত্রি । শুক্র ও শনিবার দু’দিনে পড়েছে এই তিথি। ফাল্গুনের চতুর্দশী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা মহাদেব শিবের পূজা করেন। তাই এই তিথিকে শিব চতুর্দশী তিথিও বলা হয়। গতকাল শুক্রবার রাতে ডেট্রয়েট দুর্গা টেম্পল এবং মিশিগান কালিবাড়িতে ছিল পূণার্থীদের উপচেপড়া ভিড় । শিব বিগ্রহে অর্ঘ্য নিবেদন করেন ভক্তরা।  শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করেন।  আজ শনিবার  অনেকেই মন্দিরে না গিয়ে বাড়িতে পূজার্চনা করছেন।

কথিত আছে, এদিন শিবকে স্নান করিয়ে যে মনঃকামনা করা হয়, তাই পূরণ হয়। তাই  শিবের মতো বড় পাওয়ার জন্য অবিবাহিত নারীরা সারাদিন উপবাস থেকে শিবের মাথায় জল ঢেলে পুজো সম্পন্ন করেন ৷ তবে বিবাহিত দম্পতিরাও স্বামীর সঙ্গে সুখে সংসার করার কামনায় শিবের পুজো করেন ৷ পুরুষরা সমৃদ্ধি কামনা করেন।

শিবরাত্রি সনাতন হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। এই শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। শিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য শিবব্রত পালিত হয়।  হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তান্ডব নৃত্য করেছিলেন । আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল । এর নিগুঢ় অর্থ হল, শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন। এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপ নাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন। আর তাই মহাদেব শিবের আশীর্বাদ লাভের আশায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা শিবব্রত পালন করে থাকেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT