1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

ইউক্রেনে রাশিয়া-ইউরোপের তেল পাইপলাইনে ‘রহস্যজনক’ বিস্ফোরণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৪৯ বার পঠিত

ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা শহরের মধ্য দিয়ে যাওয়া একটি আন্তর্জাতিক তেল পাইপলাইন বিস্ফোরণে উড়ে গেছে। ধ্রুঝবা (বাংলা অর্থ বন্ধুত্ব) নামে ওই পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে পূর্ব ও মধ্য ইউরোপের বিভিন্ন প্রান্তে তেল সরবরাহ করা হয়। রাশিয়া-ইউক্রেন উত্তেজনা ও পশ্চিমাদের ক্রমাগত সতর্কবার্তার মধ্যেই ‘রহস্যজনক’ এ বিস্ফোরণের ঘটনা ঘটলো। খবর এএফপির।

রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ধ্রুঝবা পাইপলাইনের মস্কোপন্থি শহর লুহানস্ক অংশে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ছবিতে পাইপলাইন থেকে আগুনের কুণ্ডলী ওপরে উঠতে দেখা গেছে।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে এতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের আশঙ্কা আরও বেড়ে গেছে। রুশ গণমাধ্যম আরও জানিয়েছে, পাইপলাইনে বিস্ফোরণের এক ঘণ্টার মধ্যে লুহানস্কে আরেকটি বিস্ফোরণ ঘটেছে। এরও কোনো কারণ জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে লুহানস্কের বিচ্ছিন্নতাবাদী সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, শহরের উপকণ্ঠে একটি পেট্রল স্টেশনে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটেছে।দুটি বিস্ফোরণেই এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুদিন ধরে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোতে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সহিসতা হঠাৎ বেড়ে গেছে। উভয়পক্ষ থেকেই পাল্টাপাল্টি গোলাবর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) টানা দ্বিতীয় দিনের মতো সরকারি বাহিনী গোলাবর্ষণসহ অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বিদ্রোহীরা।

যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়া ইউক্রেন আক্রমণের জন্য যেকোনো ধরনের অজুহাত খুঁজছে। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনীয় সেনাদের নতুন সংঘর্ষকে মস্কো সামরিক অভিযানের সেই অজুহাত হিসেবে তুলে ধরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরই মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলো থেকে লোকজন সরিয়ে নিতে শুরু করেছে বিচ্ছিন্নতাবাদীরা। কিয়েভ সরকার তাদের বিরুদ্ধে যেকোনো সময় আক্রমণ চালাতে পারে অভিযোগ করে বেসামরিক নাগরিকদের রাশিয়ায় আশ্রয় নিতে বলেছেন বিচ্ছিন্নতাবাদী নেতারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT