1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত।

মানিকছড়ির লোকালয়ে বন্য হাতি,নিরাপত্তায় কাজ করছে বনবিভাগ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৬২৮ বার পঠিত

মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার লোকালয়ে প্রবেশ করেছে দুটি বন্য হাতি।স্থানীয়রা ধারণা করছেন পাহাড়ের
বনাঅঞ্চল উজারের কারণে পর্যাপ্ত খাবার না পেয়ে হাতিগুলো খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে।হাতির আগমনে জনমনে উৎকন্ঠা ও আতংক দেখা দিয়েছে।
জানা যায়,সোমবার (১৩ ডিসেম্বর)ভোরে হাতি গুলো যোগ্যছোলা ইউনিয়নের গাড়িটানা বাজারের পশ্চিম পাশ দিয়ে প্রবেশ করে মানিকছড়ির পান্না বিল নামক স্থানে অবস্থান নেয়।সেখানে হাতি দেখে উৎসুক জনতা ভীড় জমায়।পরে হাতি আসার খবর চারদিকে ছড়িয়ে পরলে স্থানীয়রা নিকটস্থ মানিকছড়ি বন বিভাগে খবর দেয়।সেখান থেকে বনবিভাগের কর্মীরা এসে লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। হাতি দুটিকে বনে ফেরাতে ও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করতে যৌথভাবে কাজ করছে বনবিভাগ, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা।
মানিকছড়ি বনবিভাগের সূত্রে জানা যায়, হাতিগুলোর আক্রমণে দুজন আহত হয়েছে।এছাড়া একটি ছাগল একটি গরুকে আক্রমণ করে এবং একটি বাড়ি ভাংচুর করে।
বন বিভাগের মানিকছড়ি রেঞ্জ কর্মকর্তা উহ্লামং চৌধুরী হাতি প্রকৃতির অলংকার উল্লেখ করে প্রতিনিধিকে বলেন,বনে হাতি দুটিকে নিয়ন্ত্রণ করতে বন বিভাগের কর্মী,স্থানীয় প্রশাসন, পুলিশ,সেনাবাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। তবে উৎসুক লোকজনের জন্য কাজ করতে কিছুটা অসুবিধা হচ্ছে।আমরা উৎসুকজনতাকে সচেতন করতে সভা করেছি।যাতে হাতিগুলোকে কেউ বিরক্ত না করে।এদের বিরক্ত করলে বেপরোয়া হয়ে উঠতে পারে।হাতির দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হলে বনবিভাগের ক্ষতিপূরন দেওয়ার বিধান রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়দের নিরাপত্তা ও হাতি গুলো নিরাপদে সরিয়ে নিতে যৌথভাবে কর্যক্রমে অংশ নেন চট্টগ্রাম বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা, খাগড়াছড়ির সহকারী বন সংরক্ষক মোঃ মোজাম্মেল হোসেন,মানিকছড়ি রেঞ্জ কর্মকর্তা উহ্লামং চৌধুরী,বাটনাতলী ক্যাম্প কমান্ডার,স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারন জনতা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT