1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন : বাইডেন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৪৭ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নিশ্চিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহের মধ্যে ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন।

শুক্রবার হোয়াইট হাউসে এক টেলিভিশন মন্তব্যে বাইডেন বলেন, এ মুহুর্তে আমি নিশ্চিত যে পুতিন এই সিদ্ধান্ত নিয়েছেন।

বাইডেন বলেন, আগামী সপ্তাহ কিংবা আগামী কয়েক দিনের মধ্যে পুতিন এ হামলা চালাতে পারেন। এ হামলার লক্ষ্যবস্তুু রাজধানী কিয়েভও হতে পারে, যেখানে ২৮ লাখ নিরীহ লোক বাস করে।

মার্কিন এই নেতা জোর দিয়ে বলেন, উত্তেজনা কমিয়ে আলোচনার টেবিলে ফেরার সময় এখনও আছে। কিন্তু হামলা চালানো হলে কূটনীতির দরোজা বন্ধ হয়ে যাবে।

তবে রাশিয়াও জোর দিয়ে বলেছে, ইউক্রেনে হামলা চালানোর কোন পরিকল্পনা তাদের নেই।

যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেন সীমান্তে রাশিয়ার এখন এক লাখ ৪৯ হাজার সৈন্য রয়েছে। পূর্বাঞ্চলের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীসহ এ সংখ্যা দাঁড়াচ্ছে এক লাখ ৯০ হাজারে। এখন কেবল কখন হামলা চালায় সেটিই দেখার বিষয়।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পূর্ব সূচি অনুযায়ী পুতিন ব্যক্তিগতভাবে শনিবার ইউক্রেন সীমান্তে রুশ সৈন্যদের মহড়া পরিদর্শনে যাচ্ছেন।

একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ইউক্রেন ঘিরে থাকা রুশ সৈন্যদের ৪০ শতাংশেরও বেশি বর্তমানে আক্রমণে যাওয়ার অবস্থানে রয়েছে। সূত্র: বাসস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT