1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

লোটাস-বাডের ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৮০৩ বার পঠিত

মতলব দক্ষিণ, চাঁদপুর :

অদ্য ৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি. আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উদযাপন উপলক্ষ্যে চার শতাধিক স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করার হয়। দেশসেরা ২০জন স্বেচ্ছাসেবককে এই পুরস্কার প্রদান করায় হয়। লোটাস-বাড চ্যারিটি ফোরাম -এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো. রাকিবুল হাসান ১৪তম পুরস্কার অর্জন করেন।

এই অনুষ্ঠানটির আয়োজক ছিলো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা VSO (Voluntary Service Overseas), দেশীয় স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংস্থা Volunteer Opportunities এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের IDMVS (Institute of Disaster Management and Vulnerability Studies – University of Dhaka)। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হারিস ওসমান (হাই কমশনার, ব্রুনেই দারুসসালাম), প্রফেসর এএসএম মাকসুদ কামাল (ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়), ক্রিস্টিম ব্লকুজ (ইউএনএফপিএ এর বাংলাদেশ প্রতিনিধি),টুমু পুটিয়ানেন (আইএলও এর বাংলাদেশ প্রতিনিধি), প্রফেসর খন্দকার মুকাদ্দেম হোসাইন( প্রো-ভিসি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস), এবং অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।

এই পুরস্কারটি লোটাস-বাড চ্যারিটি ফোরাম -এর নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবী ও দাতাদের জন্য উৎসর্গ করা হলো। আপনাদের অবিরত সমর্থন ও প্রতিটি স্বেচ্ছাসেবামূলক কাজে আপনাদের স্বতস্ফুর্ত অংশগ্রহণই আমাদের আজকের এই অর্জনের পিছনে শক্তিশালী নিয়ামক হিসেবে কাজ করেছে।

উল্লেখ্য, ১৫ বছর ধরে দারিদ্র্য মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, প্রায় ৩০০ ব্যাগ রক্ত প্রদান, শতদল পাঠশালার মাধ্যমে শিক্ষা সেবা, মেডিক্যাল ক্যাম্প, করোনাকালীন অক্সিজেন সেবা ও দুর্যোগকালীন নানান উদ্যোগে প্রত্যক্ষ-পরোক্ষভাবে ৪০ হাজার মানুষের মধ্যে প্রভাব তৈরি করায় এই পুরস্কার প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT