1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

গোবিন্দগঞ্জে ফিলআপ হোস্টিং এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৯৬ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পারগয়ড়া গ্রামে ফিলআপ হোস্টিং এর উদ্যোগে ১০০ বৃক্ষ রোপণ কর্মসূচি সফল হয়েছে। বৃক্ষ রোপণে সহযোগিতায় ছিল, গোবিন্দগঞ্জ মুক্ত স্কাউট দল। ফিলআপ হোস্টিং বাংলাদেশে ২০২০ সাল থেকে সুনামের সাথেই ডোমাইন হোস্টিং সার্ভিস প্রোভাইড করে আসছে। ফিলআপ হোস্টিংয়ের কর্তৃপক্ষ মোঃ তাহমিদুজ্জামান রাফি বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা আমাদের কাস্টমারদের সাথে এই উদ্যোগে অংশগ্রহণের জন্য আহ্বান জানাই। গাছ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ বায়ুদূষণ কমায়, বৃষ্টিপাত বাড়ায়, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে এবং আমাদের পরিবেশকে সুন্দর করে তোলে। কিন্তু আমাদের দেশে গাছপালার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এর ফলে দেশের আবহাওয়ার উপর নেতিবাচক প্রভাব পড়ছে। গরমের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।
ফিলআপ হোস্টিং’র এই উদ্যোগের প্রশংসা করে গোবিন্দগঞ্জ মুক্ত স্কাউট দলের কর্মকর্তা মোঃ জান্নাতুল ইফরাত রক্সি বলেন, “ফিলআপ হোস্টিং’র এই উদ্যোগটি আমাদের পরিবেশের জন্য একটি বড় অবদান। আমরা আশা করি অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও এই উদ্যোগের অনুসরণ করবে। দেশের আবহাওয়া এর এই সমস্যা সমাধানে ফিলআপ হোস্টিংয়ের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। প্রতিষ্ঠানটি তাদের কাস্টমারদের কাছ থেকে পণ্যের প্রাপ্ত অর্থ দিয়ে প্রতি মাসের ১-৫ তারিখের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় গাছ রোপনের কার্যক্রম পরিচালনা করবে। এই উদ্যোগটি স্থানীয় জনগণের মধ্যেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী ফিলআপ হোস্টিং’কে ধন্যবাদ জ্ঞপন করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT