1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শালিখায় দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৫০৯ বার পঠিত

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শালিখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ)/৩৬ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক শত টাকা জরিমানা করে আজ রোববার তাদেরকে মাগুরা জেল হাজতে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার আড়পাড়া ইউনিয়নের চুকিনগর গ্রামের বিজন মন্ডলের ছেলে রনি মন্ডল(২৩) ও বিমল অধিকারীর ছেলে আকাশ অধিকারী(৩০)। গতকাল শনিবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হিমাদ্রি ও এ এস আই তৌহিদের সঙ্গীয় ফোর্স চুকিনগর গঙ্গা ঘাট এলাকা থেকে দুই পুরিয়া গাঁজাসহ তাদের আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোহাম্মদ বাতেনের পরিচালনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের দু’জনকে ৩ মাসের জেল ১ শো টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বেন্স সহকারী এ এস এম আখতারুজ্জামান, প্রসেস সার্ভার ওলিয়ার রহমান, আনসার সদস্য বৃন্দ প্রমুখ। এব্যাপারে শালিখা উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন,পূর্বেই শালিখা উপজেলা কে শতভাগ মাদকমুক্ত ঘোষণা করা হয়েছিল তারই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের এই অভিযান যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি মাদকদ্রব্য সেবন নিয়ন্ত্রণে জিরো টলারেন্স অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

মোঃ সাইফুল ইসলাম
শালিখা, মাগুরা
২২/০৮/২১

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT