1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ। কেশবপুর দলিল লেখক আবু সাইদের অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া। বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত্রদের মাঝে ত্রাণ  দিল উপজেলা বিএনপি। বিলাইছড়িতে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে মহাসমারোহে পালিত হলো জগন্নাথ দেবের শুভ রথযাত্রা।

নওয়াজকে বিদেশে যেতে দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: ইমরান

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৮৫ বার পঠিত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন নেতা নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়াটা সরকারের ভুল সিদ্ধান্ত ছিল। শুক্রবার এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি। খবর ডনের।

শুক্রবার পাঞ্জাব প্রদেশের মান্দি বাহাউদ্দিন এলাকায় এক জনসমাবেশে ভাষণ দেন ইমরান। ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের অসুস্থতার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন ইমরান।

তিনি বলেন, ‘প্রথমে একটি রোগের কথা বলা হলো, এরপর আরেকটি, তারপর আবার রক্তের অণুচক্রিকা কমে যাওয়ার কথা বলা হলো।’

ইমরানের দাবি, নওয়াজের অসুস্থার বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে সরকার ভেবেছিল, তিনি আর বেশি দিন বাঁচবেন না। তবে সে ধারণা ভুল ছিল বলে উল্লেখ করেন তিনি। ইমরান বলেন, ‘আমি মনে করি, নওয়াজকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়ে আমরা বড় ভুল করেছি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT