1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

মানুষের কল্যাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাই খড়দহ তে আবার তৃনমূল কে চাই, বলেন অভিষেক ব্যানার্জী এম পি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৯৮ বার পঠিত

কোলকাতা থেকে মনোয়ার ইমাম।

আজ পশ্চিম বাংলার উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দহ বিধান সভার তৃনমূল দলের প্রার্থী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে একটি জনসভায় ভাষন দিতে গিয়ে তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবারের এম পি শ্রী অভিষেক ব্যানার্জী বলেন বর্তমানে পশ্চিম বাংলার তৃনমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে। এই সরকার জনগণের কল্যাণে নিয়োজিত। গরীব ও অসহায় মানুষের জন্য ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে উন্নয়নের লক্ষ্যে। তাই পশ্চিম বাংলা সরকারের বিভিন্ন প্রকল্প আজ সারা বিশ্বে খ্যাতি অর্জন করছে। পশ্চিম বাংলার বুকে কোন সাম্প্রদায়িক দাঙ্গা বানাতে দেয়নি এই সরকার। হাজার চেষ্টা করে এই সরকার কে কিছুতেই মেনে নিতে পারছে না কেন্দ্রের বিজেপি সরকার। তাই বিভিন্ন সময়ে জন উন্নয়ন কর্মকাণ্ডের বাধা দিতে থাকে। সব কিছু কেই উপেক্ষা করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলছে। তার হাত কে শক্তিশালী করতে খড়দহ বিধান সভা কেন্দ্রের তৃনমূল দলের প্রার্থী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান। এই সভায় উপস্থিত ছিলেন, পশ্চিম বাংলা স্বাস্থ্য মন্ত্রী শ্রী মতি চন্দ্রিমা ভট্টাচার্য ও পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী শ্রী জোতিপ্রয় মল্লিক বিধায়ক মদন মিত্র সহ উত্তর চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের নেতৃত্ব।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT