1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

ভারতে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১৮

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৭০ বার পঠিত

ভারতের উত্তর প্রদেশে ট্রাকের ধাক্কায় একটি বাসের কমপক্ষে ১৮ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মৃত যাত্রীদের অধিকাংশই শ্রমিক। তারা বিহারের বাসিন্দা। উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে বারাবানকি জেলায় এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্ণৌ জোনের এডিজি সত্য নারায়ণ সাবাত বলেন, সেখানে উদ্ধারকাজ চলছে। তাদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বারাবানকির পুলিশ সুপার যমুনা প্রসাদের বরাত দিয়ে বলা হয়েছে, ডাবলডেকার বাসটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। তারা হরিয়ানা থেকে বিহারের দিকে যাচ্ছিলেন। যমুনা প্রসাদ বলেন, বাসটিতে ত্রুটি দেখা দিয়েছিল। সে সময় বাসটি সারানোর জন্য সড়কের পাশে দাঁড়ায়। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে যখন বাসের যাত্রীরা ঘুমাচ্ছিলেন, তখন এটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে অনেকেই বাস থেকে ছিটকে পড়ে আহত হন।

অবশ্য এনডিটিভির প্রতিবেদনে ঘটনার ভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, ওই যাত্রীরা বাসটির সামনে সড়কে শুয়ে ছিলেন। একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটির নিচে চাপা পড়ে ওই ১৮ জন নিহত হন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT