1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

বাংলাদেশের সীমান্ত থেকে ফিরল রানীনগরের ভরত মন্ডলের মৃতদেহ, অভিযোগের তীর বি জে ডি র উপর।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৬৩ বার পঠিত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আজ থেকে প্রায় সাতদিন আগে পশ্চিম বাংলার সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদ জেলার রানীনগরের রাজাপুর পশ্চিমের কলোনি পাড়ার বাসিন্দা ভরত মন্ডল ভারত ও বাংলাদেশের সীমান্তে জমিতে চাষ করতে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘ সাতদিন না পাওয়ার পরে ভরত মন্ডলের পরিবারের পক্ষ থেকে মুরশিদাবাদের জেলা পুলিশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের সাহায্য নিয়ে খোঁজ শুরু করেন। অবশেষে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে বৈঠকে উঠে আসে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভরত মন্ডল চলে যায়। কিন্তু কি ভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। অবশেষে বৈঠক করার পর ভরত মন্ডলের মৃতদেহ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা। তবে ভরত মন্ডলের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তাকে মেরে ফেলেছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা। তবে সঠিক কি ভাবে মৃত্যু হয়েছে তার জন্য ময়না তদন্ত করতে পাঠানো হয়েছে। ভারতের সীমান্তে বহু জমি আছে যে গুলো বহু বিতর্কিত অঞ্চল সেই সব যায়গায় চাষবাস নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ লেগে থাকে সারা বৎসর। এই রকম একটি যায়গায় চাষবাস করতে গিয়েছিল ভরত মন্ডল। তবে তার খাস জমি ভারতের ভূখণ্ডের মধ্যে। তিনি ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের কাছ থেকে এন্ট্রি অনুমোদন নিয়ে গিয়েছিলেন। তবে কি ভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা করছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT