1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে মালয়েশিয়ার সংসদে মিছিল!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৬৩ বার পঠিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের দাবিতে দেশটির বিরোধী আইনপ্রণেতারা পার্লামেন্ট ভবনে মিছিল করার চেষ্টা করেছেন। আজ সোমবার (২ আগস্ট) প্রধানমন্ত্রী রাজনৈতিক অস্থিরতার মধ্যে সংসদ অধিবেশন স্থগিত করার পর এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার নির্ধারিত চূড়ান্ত সংসদ অধিবেশন স্থগিত করার জন্য মুহিউদ্দিন কোভিড-১১ সংক্রমণের শনাক্তের কথা উল্লেখ করেছেন। কিন্তু বিরোধীরা এটিকে তার নেতৃত্বের প্রতি যেকোনো চ্যালেঞ্জ রোধ করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলে অভিহিত করেন।

এ সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হন। তখন পুলিশ তাদের বাধা দেয়। আইনপ্রণেতারা মুখ ফিরিয়ে নেওয়ার পর এক বক্তব্যে বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম বলেন, আজ প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিনের পতন হয়েছে।

তিনি বলেন, দেশের সংবিধান ও রাজার আদেশের বিরুদ্ধে যাওয়া এবং আইনপ্রণেতাদের তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে ১০৭ জন বিরোধী সাংসদ একজোট হয়েছেন।

এক বিবৃতিতে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহাথির মোহাম্মদ বলেন, কেবল এই পথের মাধ্যমেই দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটতে পারে। পাশাপাশি ১৭ মাস আগে থেকে দেশ যে স্বাস্থ্য, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মুখোমুখি হচ্ছে তা সমাধানের প্রচেষ্টায় পুরোপুরি মনোযোগ দেওয়া যেতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT