1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

না ফেরার দেশে চলে গেলেন প্রণব মুখার্জি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০০ বার পঠিত

বার্তাসেবা ডেস্ক: দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তার বয়স হয়েছিলো ৮৪ বছর।

সোমবার (৩১ আগস্ট) স্থানীয় সময় বিকেল পৌনে ছ’টায় তার পুত্র অভিজিৎ মুখার্জি টুইট করে এখবর জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গত ৯ আগস্ট রাতে নিজের দিল্লির বাড়িতে শৌচাগারে পড়ে গিয়েছিলেন প্রণব মুখার্জি। পরদিন সকাল থেকে তার স্নায়ুঘটিত কিছু সমস্যা দেখা দেয়। তার বাঁ হাত নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিলো। সেসময় চিকিৎসকদের পরামর্শে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে।

পরবর্তীতে, এমআরআই স্ক্যানে দেখা যায় তার মাথার ভেতর রক্ত জমাট বেঁধে রয়েছে। জরুরিভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি হয়নি। ১৩ আগস্ট থেকে কোমায় চলে যান প্রণব মুখার্জি।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবিটিসে ভুগছিলেন। গত ১০ আগস্ট হাসপাতালে ভর্তির পর ধরা পড়ে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। সেই অবস্থাতেই ওইদিন রাতে দীর্ঘ অস্ত্রোপচার হয়। তারপর থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছিলো প্রণব মুখার্জিকে।

অস্ত্রোপচারের আগে নিজের করোনাভাইরাস সংক্রমিত হওয়ার খবর তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন। আর সেটিই ছিলো প্রণব মুখার্জির শেষ টুইট।

তার মৃত্যুর খবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে বলেছেন, “ভারতরত্ন প্রণব মুখার্জির প্রয়াণে ভারত আজ শোকগ্রস্ত”।

১৯৭১ সালে পশ্চিমবঙ্গ রাজ্যসভার সদস্য থাকাকালে যেমন মুক্তিকামী বাঙালির পক্ষে দাঁড়িয়েছিলেন, তেমনি ভারতের রাষ্ট্রপতি হওয়ার পরেও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন তিনি।

মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধু হিসেবে ২০১৩ সালের ৪ মার্চ প্রণব মুখার্জির হাতে “বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা” তুলে দিয়েছিলেন বাংলাদেশের তখনকার রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT