1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

দেবী দুর্গার আগমনের পূর্বে, ১৫,আগে, ভারতে পাচার হয়ে যাওয়া সুইটি বাংলাদেশে ফিরে যাচ্ছেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩২২ বার পঠিত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

আজ থেকে প্রায়, ১৫, বৎসর পূর্বে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার উত্তর উপজেলা মাসদার এলাকার বাসিন্দা সুইটি ইসলাম ভারতের সীমান্ত অতিক্রম করে কাজের খোঁজ চলে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ না পেয়ে একটি দালাল চক্রের পাল্লায় পড়ে যায়। কিন্তু এই গ্রামের মেয়েটি তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বুঝতে পেরে ওখান থেকে পালিয়ে আসে। তার পর দীর্ঘদিন পথে পথে ঘুরে ভিক্ষা করে দিন কাটাতে হয়। কখনো রাস্তার পাশে রাত কাটাতে হয়েছিল। এমন সময় ভারতের মহারাষ্ট্র রাজ্যের মোম্বাই এর পুলিশ তাকে গ্রেফতার করে হোমে পাঠান। তার পর বাংলা ভাষা কথা বলার দরুন ওরা ওখান থেকে পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর এর অঙ্গীকার সেফ হোমে পাঠানো হয়। তার পর তাকে সাহায্য করতে নেমে পড়েন হ্যাম রেডিয়ো নামে পরিচিত একটি এন জি ও। তারা বাংলাদেশের আম্যাচার রেডিয়ো সোসাইটির সদস্যদের সাথে যোগাযোগ করেন। সেই সাথে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ভারত সরকারের অনুমতি নিয়ে বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেন। আজ সুইটি ইসলাম কে ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত বডার বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সুইটি ইসলামের জামাই বাবু ও বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আজ এর এই সীমান্ত অতিক্রম করে কান্নায় ভেঙে পড়েন সুইটি ইসলাম ও তার পরিবারের সদস্যরা। তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ভারত সরকার ও পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন এবং ভারতের সাহায্য কারী এন জি ও হ্যাম রেডিয়ো সোসাইটির কর্মকর্তাদের। ধন্যবাদ জানান কলকাতার বাংলাদেশের উপ দূতাবাসের কর্মকর্তাদের। আজ বাংলাদেশের মাটিতে ফিরে গিয়ে তার মা বাবার কাছে পৌঁছে যাওয়া কারণে খুশি হ্যাম রেডিয়ো সোসাইটির কর্মকর্তারা।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT