1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

চুরি ও ডাকাতির ঘটনায় কড়া পদক্ষেপ না নেওয়ায় বীজ পুর থানার ওসি কে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২৯৮ বার পঠিত

কোলকাতা থেকে মনোয়ার ইমাম।

গতকাল উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম থেকে একটি প্রশাসনিক বৈঠকে জেলার বিধায়দের বৈঠকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করেন বীজ পুরের বিধায়ক শ্রী পাথ ভৌমিক বলেন যে আমার এলাকায় আমি উন্নয়ন করছি ঠিক। কিন্তু এই এলাকায় দীর্ঘদিন ধরে চুরি ছিনতাই এবং ডাকাতি বেড়ে উঠেছে। কিন্তু বড় কোন পদক্ষেপ গ্রহণ করছে না বীজ পুর থানার আই সি শ্রী সঞ্জয় বিশ্বাস। সাথে সাথে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভারচুয়াল বৈঠক থেকে বীজ পুর থানার আই সি শ্রী সঞ্জয় বিশ্বাসের কাছে জানতে চান কেন এমন অবস্থা হচ্ছে আপনার এলাকায়। আপনি কোন পদক্ষেপ গ্রহণ ঠিক মতো করতে পারছেন না কেন। তখন আই সি শ্রী সঞ্জয় বিশ্বাস বলেন যে অপরাধীদের ধরা হচ্ছে এবং কোটে ফরওয়ার্ড করা হচ্ছে। কিন্তু আই সি শ্রী সঞ্জয় বিশ্বাসের কথায় সঠিক উত্তর না মেলায় তাকে আই সি বীজ পুর থানা থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার সাথে আরো দুই জন অফিসার কে সরিয়ে ফেলা হয়। কারণ এই যে সুধুমাত্র ধরে কোটে ফরওয়ার্ড করলে হবে না। তাদের বিরুদ্ধে এমন ধারা দেওয়া হচ্ছে অপরাধীরা সহজেই ছাড়া পেয়ে যাচ্ছে। তার ফলে এলাকায় সমাজবিরোধীদের বাড়বাড়ন্ত দিনের পর দিন বেড়ে উঠেছে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বিধাননগর কমিশনের কিছু পুলিশ অফিসারদের বদলির নির্দেশ দিয়েছেন।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT